চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে নিয়ে হৃদয়ছোঁয়া যতো সিনেমা

মা দিবসের বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে মাকে নিয়ে দেখতে ফেলতে পারেন অন্তত একটি সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 10, মে 2025
in বিনোদন
A A
মা ও প্রতিবেশীর মধ্যে ঝগড়া, উত্তেজনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বং জং হুর ‘মাদার’ ছবির একটি দৃশ্য

মা—এই শব্দটি এক গভীর আবেগ, এক অন্তহীন অনুভূতির নাম! পৃথিবীর সব ভাষা, সব সংস্কৃতি, সব ধর্মের মানুষের জীবনে ‘মা’ একটি সাধারণ অথচ গভীর অর্থবহ সত্তা। নিঃস্বার্থ ভালোবাসা, সীমাহীন সহনশীলতা, অন্তহীন ত্যাগ আর প্রতিদিনকার ছোট ছোট লড়াইয়ের প্রতীক ‘মা’।

মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্ব জুড়ে পালিত হয় মা দিবস। এবারের মা দিবস ১১ মে। মাকে নিয়ে পৃথিবীতে লেখা হয়েছে অসংখ্য গল্প কবিতা উপন্যাস। বিশ্বের সব ভাষায় রচিত হয়েছে অসংখ্য গান। দেশে দেশে নির্মিত হয়েছে অগণিত সিনেমা। রূপালি পর্দায় মায়ের প্রতিচ্ছবি নানা রঙে, নানা ছন্দে উঠে এসেছে। কখনো তিনি একজন একলা যোদ্ধা, কখনো নিঃশব্দ স্নেহের প্রতিমূর্তি, আবার কখনো সাহসী অভিভাবক। নিচে বিদেশি কয়েকটি সিনেমার আলোকে দেখা যাক মায়ের উপস্থিতি কীভাবে সিনেমাকে করেছে হৃদয়স্পর্শী, গভীর এবং কালজয়ী।

রবিবার বিশ্ব মা দিবসের বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে মাকে নিয়ে দেখতে ফেলতে পারেন অন্তত একটি সিনেমা-

রুম (২০১৫, ইংরেজি)
বন্দিত্বের ভেতরেও মা তার ছেলেকে স্বাধীন মনে তৈরি করেন, ভেতর থেকে শক্তিশালী মানুষ করে তোলেন। ব্রি লারসনের অস্কারজয়ী পারফরম্যান্স আমাদের জানিয়ে দেয়, মাতৃত্ব কেবল জন্মদানের নাম নয়—তা আশ্রয়, সাহস আর স্বপ্নেরও নাম।

মাদার (২০০৯, দক্ষিণ কোরিয়া)
বং জুন-হো পরিচালিত এই মনস্তাত্ত্বিক থ্রিলারে এক মা নিজের সন্তানের জন্য যা করতে পারেন—তা আমাদের রীতিমতো নাড়িয়ে দেয়। দক্ষিণ কোরিয়ার এই থ্রিলারে এক মা তার ছেলে হত্যার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এককভাবে তদন্তে নামে। এক মা কতটা দূর যেতে পারেন তার সন্তানের জন্য—এই প্রশ্ন নিয়ে এক শ্বাসরুদ্ধকর চলচ্চিত্র।

লেডি বার্ড (২০১৭)
এক কিশোরী ও তার দৃঢ়চেতা মায়ের টানাপড়েন, ঝগড়া-ভালোবাসায় ভরা সম্পর্ক। প্রতিটি দৃশ্যে উঠে আসে মা-মেয়ের এক জটিল অথচ গভীর প্রেম। সাওয়ার্স রোনান ও লরি ম্যাটক্যাফ অভিনীত চলচ্চিত্রটি একটি কিশোরীর আত্মপরিচয় খোঁজার গল্প নিয়ে এগিয়েছে। কিন্তু তার চেয়েও বেশি এটি এক মা-মেয়ের সম্পর্কের জটিলতা ও উষ্ণতার গল্প। এই মায়ের ভালোবাসা কখনো কঠোর, কখনো নরম—তবে সবসময়ই গভীর।

ভলভের (২০০৬, স্পেন)
পেদ্রো আলমোডোভারের রঙিন ক্যামেরায় মায়েরা হয়ে ওঠেন রহস্য, রক্তমাংসের মানুষ এবং অতীতের গল্পগাথা। এখানে মা শুধু যত্নের নয়, প্রতিশোধেরও নাম। পেনেলোপে ক্রুজের চরিত্রে মাতৃত্বের এক নতুন রূপ।

স্টেপমম (১৯৯৮)
একদিকে মৃত্যুর মুখোমুখি মা, অন্যদিকে নতুন মায়ের আগমন—এই চলচ্চিত্রে মাতৃত্বের পরিধি শুধু রক্ত নয়, ভালোবাসার ক্ষেত্রেও কত বিস্তৃত হতে পারে তা অসাধারণভাবে তুলে ধরা হয়। জুলিয়া রবার্টস ও সুসান সারান্ডনের শক্তিশালী অভিনয়ে গড়া এই সিনেমাটি দেখায় কীভাবে ভালোবাসা ও দায়িত্ব ভাগাভাগি করে নিতে হয়, বিশেষ করে যখন পরিবার বদলে যায়।

রিয়েল উইমেন হ্যাভ কার্ভস (২০০২)
এক মেক্সিকান-আমেরিকান কিশোরী ও তার মায়ের মধ্যকার সংস্কার বনাম আধুনিকতার দ্বন্দ্ব— মায়ের ‘শাসন’ কখনো অবাঞ্ছিত মনে হলেও এর পেছনে যে ভয়, ভালোবাসা ও অভিজ্ঞতা কাজ করে, তা সিনেমাটি স্পষ্টভাবে দেখায়। একটি শক্তিশালী মাতৃত্বের প্রতিচ্ছবি।

আনাক (২০০০)
একজন ফিলিপিনো মা বিদেশে গৃহকর্মী হয়ে যান সন্তানদের ভবিষ্যৎ গড়ার আশায়। কিন্তু দেশে ফিরে তিনি পেয়ে যান দূরত্ব, অপমান ও ভুল বোঝাবুঝি। বাস্তব জীবনের প্রেক্ষাপটে গড়া এই সিনেমাটি হাজারো প্রবাসী মায়ের গল্প।

টোকিও সোনাটা (২০০৮)
বাবার চাকরি হারানোর পর এক মায়ের অদৃশ্য অথচ অমূল্য সংগ্রাম— মা এখানে নীরব অথচ দৃঢ় এক নারী চরিত্র। জাপানের এক মধ্যবিত্ত পরিবার ধসে পড়ছে। মা চরিত্রটি নীরবে সবকিছু ধরে রাখার চেষ্টা করেন, যেন পরিবারের উপর ভাঙনের ছায়া না পড়ে। এই সিনেমা দেখায়, পরিবারের ভার কতখানি একা বইতে হয় মাকে—যদিও তাকে কেউ স্বীকৃতি দেয় না।

এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (২০২২)
মহাবিশ্বের নানা রূপে নিজের পরিচয়, সম্পর্ক ও ভালোবাসাকে খোঁজার গল্প। এক মা নিজের মেয়ের সঙ্গে হারানো সম্পর্ক ফিরিয়ে আনতে প্রতিটি ‘ইউনিভার্স’ ঘুরে বেড়ান। এই ছবি মাতৃত্বকে শুধু দৈনন্দিন নয়, কল্পনার সীমায়ও বিস্তৃত করে। বিশাল ক্যানভাবে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয়। –ট্যাটলার এশিয়া

Tags: কোরিয়ামাদাররুমলিড বিনোদনসিনমোসিনেমা
Previous Post

জন আকাঙ্ক্ষার ভিত্তিতে সংবিধান সংশোধন করা যেতে পারে: ড. মিজানুর রহমান

Next Post

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু গ্রেফতার

Next Post
Bangladeshi man in traditional attire smiling for the camera. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু গ্রেফতার

ধুলাবালি ও ক্ষতিগ্রস্ত গাড়ি, বিক্ষোভের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT