চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৩৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 09, মে 2026
in - টপ লিড নিউজ, স্বাস্থ্য
A A

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৬ জন হামের উপসর্গে আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯৪৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৪৮৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।

মারা যাওয়া শিশুদের মধ্যে হাম শনাক্ত হওয়া তিনজনই বরিশালের বাসিন্দা। অন্যদিকে হামের উপসর্গে ঢাকায় ৩, খুলনায় ২ এবং সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২৯১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬১ শিশু।

এ ছাড়া, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ৪৭ হাজার ৬৫৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার ৬৩১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৯ হাজার ৭৪৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, একই সময়ে দেশে মোট ৬ হাজার ৯৭৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

Tags: খুলনাজনস্বাস্থ্যঢাকাবরিশালশিশু স্বাস্থ্যশিশুমৃত্যুসংক্রামক রোগসিলেটস্বাস্থ্য অধিদপ্তরহামহাম শনাক্তহামের উপসর্গহাসপাতাল ভর্তি
Previous Post

আইসিইউ থেকে লাইফ সাপোর্টে কারিনা, দোয়া চাইলেন ডানা

Next Post

‘ক্লিনিং ডে’ শুরু ডিএসসিসিতে, ছয় মাসে ঢাকা বদলে দেওয়ার আশা প্রশাসকের

Next Post
ঢাকা শহরে ডিএসসিসির ক্লিনিং ডে কর্মসূচি, স্বচ্ছতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ক্লিনিং ডে’ শুরু ডিএসসিসিতে, ছয় মাসে ঢাকা বদলে দেওয়ার আশা প্রশাসকের

গাজীপুরের কাপাসিয়ায় পরিবারের ৫ জনের হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হ/ত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT