চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 03, মে 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অগ্নিনির্বাপণ কর্মীরা ভবনের উপর থেকে আগুন নেভানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির ভিভেক বিহার এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার (৩ মে) ভোরে চারতলা ওই ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ভোর প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ১৪টি ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়। পরে আগুন দ্রুত ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলের বিভিন্ন ভিডিওতে ভবনের বড় অংশ পুড়ে যেতে এবং ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

শাহদারা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে, এরপর শুরু হয় তল্লাশি অভিযান।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় এক বাসিন্দার দাবি, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি জানান, এসি বিস্ফোরণ থেকেই আগুন লাগে। প্রায় ১২-১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪-৫ জন নিখোঁজ থাকতে পারেন।

আরেক বাসিন্দা দাবি করেন, ভবনের ভেতরে এখনও দুটি পরিবার আটকা থাকতে পারে। তিনি বলেন, ফায়ার সার্ভিস বারান্দা দিয়ে প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে পেছনের ফ্ল্যাটের কিছু মানুষ নিজেই বের হয়ে আসতে পেরেছেন। এখনো ১-২টি পরিবার ভবনের ভেতরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tags: অগ্নিকাণ্ডদিল্লিনিহত ৯ভারত
Previous Post

ইরান যুদ্ধের পর আরোপিত সব বিমান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইউএই

Next Post

কৃষি পণ্য উৎপাদনেও এআই প্রযুক্তি ব্যবহার করছে চীন

Next Post
চীনে এআই প্রযুক্তি ব্যবহারে কৃষি পণ্য উৎপাদনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি পণ্য উৎপাদনেও এআই প্রযুক্তি ব্যবহার করছে চীন

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পেছনে 'NO TAX' লেখা ব্যানার।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT