চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হয়ে যাচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংক ‘ব্যাংক রেজোলিউশন অর্ডিন্যান্স ২০২৫’–এর আওতায় নয়টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নে (লিকুইডেট) নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা, লিকুইডেটর নিয়োগ, সম্পদ বিক্রি এবং পাওনাদারদের মধ্যে অর্থ বণ্টনের ক্ষমতা পাবে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

লিকুইডেশনে যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং। দীর্ঘদিনের আর্থিক সংকট, উচ্চ খেলাপি ঋণ ও ঋণাত্মক নিট সম্পদমূল্যের কারণে এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নয় প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৯ কোটি টাকা, যা খাতের মোট খেলাপি ঋণের প্রায় ৫২ শতাংশ। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানত মিলিয়ে ১৫ হাজার ৩৭০ কোটি টাকা আটকে আছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, লিকুইডেশন শুরুর আগে আমানতকারীদের পাওনা পরিশোধকে অগ্রাধিকার দেওয়া হবে। এ জন্য সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার মৌখিক সম্মতি জানিয়েছে।

দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণে দুর্বলতা, অনিয়ম ও শাসনব্যবস্থার সংকট নিয়ে প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা অবনতির দিকে যাচ্ছিল। চলতি বছরের শুরুতে বাংলাদেশ ব্যাংক যে ২০টি প্রতিষ্ঠানকে ‘লাল তালিকা’ভুক্ত করেছিল, সেখান থেকে ৯টি প্রতিষ্ঠানকে লিকুইডেশনের জন্য চূড়ান্ত করা হলো।

সম্প্রতি দুর্বল পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর ব্যাংকিং খাতে এটি কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি বড় পদক্ষেপ।

Tags: আভিভা ফাইন্যান্সআহসান এইচ মনসুরইন্টারন্যাশনাল লিজিংএফএএস ফাইন্যান্সজিএসপি ফাইন্যান্সপিপলস লিজিংপ্রাইম ফাইন্যান্সপ্রিমিয়ার লিজিংফারইস্ট ফাইন্যান্সবাংলাদেশ ব্যাংক
Previous Post

শিক্ষকদের আন্দোলনে সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা স্থগিত

Next Post

খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় দেশে এসেছেন ৫ চীনা চিকিৎসক

Next Post
বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, ছবি তোলা হয়েছে বসার ঘরে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় দেশে এসেছেন ৫ চীনা চিকিৎসক

বাংলাদেশ যুব ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে ফিরেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরেছেন এশিয়ান কাপ বাছাইয়ে রানার্সআপ যুবারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT