চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 06, আগস্ট 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নেতাকর্মীদের গ্রেপ্তার সংক্রান্ত সংবাদে ছবি, বিভিন্ন ব্যক্তি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

গ্রেপ্তাররা হলো- জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেপারী (৬২), ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯), সাবেক রাজবাড়ি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ি থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন সোহান (৩৩), ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আলম হাওলাদার (৫০), চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব ও  ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)।

এর মধ্যে প্রথম আটজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং মো. রিপনকে খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে।

ডিএমপির উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টায় যাত্রাবাড়ি থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলম বেপারী, স্বামীবাগ এলাকা থেকে মো. সেলিম রেজা এবং মো. সাখাওয়াত হোসেন মিঠুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

পৃথক অভিযানে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে নাজমুল হাসান পলাশ ও বুধবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে আবুল কালাম আজাদ খানকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মো. মোক্তার হোসেন সোহান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় লালবাগ থানা এলাকা থেকে মো. আলম হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ।

একইদিন অপর এক অভিযানে সবুজবাগ থেকে উদয়ন শার্নাল মাধবকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

অপরদিকে খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tags: গ্রেপ্তারডিএমপি
Previous Post

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: সিইসি

Next Post

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

Next Post
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাচ্ছেন তারেক রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

শাকিবের নতুন ছবির সেটে দুই তারকা ছবি, বাংলাদেশি সিনেমার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিবের নতুন ছবিতেও বাজবে নিধির নেপথ্য সংগীত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT