চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডালাসে তিন দিনব্যাপী বাংলা চলচ্চিত্র ও ফ্যাশনের মহোৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 18, জুলাই 2025
in বিনোদন
A A
দুই নারী বসে আছেন, একজনের মুখের অভিব্যক্তি স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ভাষা, সংস্কৃতি ও শিল্পের অনন্য সম্মিলন ঘটতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডালাস শহরে। আগামী ১ থেকে ৩ আগস্ট ডালাসের এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসব, ডালাস।

সৃজন হাট আয়োজিত এবারের উৎসব নতুন এক মাত্রা নিয়ে হাজির হচ্ছে—শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, সঙ্গে থাকছে নকশিকাঁথা-অনুপ্রাণিত পোশাক প্রদর্শনী ও এক বর্ণাঢ্য ফ্যাশন শো, যার শিরোনাম “নকশিকাঁথার ছবি”।

তিন দিনব্যাপী এ উৎসবে আকরাম খানের নকশিকাঁথার জমিন, সৃজিত মুখার্জীর পদাতিক এবং গৌতম ঘোষের পরিক্রমাসহ বাংলাদেশ ও ভারতের নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবের রেড কার্পেটে দেখা যাবে দুই বাংলার খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকদের।

তবে এবারের মূল আকর্ষণ নিঃসন্দেহে ফ্যাশন আয়োজন “নকশিকাঁথার ছবি”, এমনটাই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আয়োজকরা। যেখানে সূচিশিল্প ও পোশাকের মাধ্যমে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য। প্রদর্শনী ও ফ্যাশন শো-তে অংশ নিচ্ছেন দুই বাংলার ১১ জন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে কে ক্র্যাফট, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, সিগনেট, ঋ, রঙরেজেনী এবং বাংলা সেলাই। আর পশ্চিমবঙ্গ থেকে অংশ নিচ্ছেন মহামায়া শিকদার (রানিং স্টিচ), ডালিয়া মিত্র (দশভুজা) এবং পাপড়ি বসাক (সাদাফ ডিজাইন)।

বাংলাদেশি ফ্যাশন ও চলচ্চিত্রের ১১ জন ভিশনারি এক ছাদের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ এই ফ্যাশন শো ও প্রদর্শনীর কিউরেটর হিসেবে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড সাদাকালো-এর ফ্যাশন ডিজাইনার তাহসীনা শাহীন।

বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য এই উৎসব শুধুই বিনোদনের উপলক্ষ নয়—এটি একধরনের সাংস্কৃতিক মানচিত্র বলেই মনে করছে আয়োজকরা। সূচের ছোঁয়ায় যেখানে ফুটে ওঠে বাংলার শিকড়, আর সিনেমার গল্পে ধরা দেয় আত্মপরিচয়ের প্রতিচ্ছবি।

Tags: চলচ্চিত্র উৎসবফ্যাশনসিনেমা
Previous Post

ওপেনিংয়ে নেমে ১১ বলে ২৯ সাকিবের, বল হাতে ১ উইকেট

Next Post

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ব্যাটসম্যান আফগানিস্তানের বোলারকে শট খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

সারাহ বেগম কবরী স্মরণে চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের কালের মিষ্টি নায়িকা কবরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT