চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ জব্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:38 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
Freshly caught fish laid on a wooden board for sale or display. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার ভোরে পৃথক দুটি এলাকা থেকে ইলিশগুলো জব্দ করা হয়। কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে পাচারের সময় ৬২০ কেজি ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে পাচারের সময় ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

বিজিবি সদর দপ্তর জানায়, কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।সুনামগঞ্জের সব সীমান্ত এলাকায় প্রতিনিয়ত কঠোর নজরদারি মধ্যে রেখেছে বিজিবি। তার ধারাবাহিকতায় আজ সকালে এই জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির ঘিলাতলী নামক সীমান্ত এলাকা দিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ ভারতে পাচারকালে বিজিবি অভিযান চালায়। একপর্যায়ে সীমান্ত এলাকায় মাছ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে মাছগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ বলেন, যাতে কোনো চোরাকারবারি সীমান্ত দিয়ে অবৈধ কোনো ব্যবসা না করতে পারে সেজন্য আমরা নজরদারি বাড়িয়েছি। আজকে সকালেও আমরা সীমান্ত অভিযান চালিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আমাদের অভিযানে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ইলিশগুলো স্থানীয় কাস্টমসে জমা করা হবে।’

এর আগে আজ সকালে দুর্গাপূজাকে সামনে রেখে ইলিশ মাছ চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এরই মধ্যে ঢাকা থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, স্থানীয় চাহিদা মেটানো ছাড়া ইলিশ রফতানি করা হবে না।

গত ৩ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ভারতে কোনো ইলিশ যাবে না। দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রফতানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায়ও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি।

এই ধোঁয়াশা-অনিশ্চয়তার মধ্যে ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠিতে বলা হয়, ‘১৯৯৬ সাল থেকে আমরা বাংলাদেশের ইলিশ আমদানি করে আসছি। প্রতি বছর পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমরা পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ আমদানি করে আসছি। দুর্ভাগ্যজনকভাবে ২০১২ সালের জুলাইয়ে তৎকালীন সরকার ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয়, যার কারণ তারাই ভালো বলতে পারবে। তারপর থেকে আমরা ওই নিষেধাজ্ঞা শিথিলের আবেদন জানিয়ে আসছি, কিন্তু সাড়া পাইনি। ’

চিঠিতে আরও বলা হয়, ‘গত পাঁচ বছর (২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর) পর্যন্ত বাংলাদেশ সরকার কেবল দুর্গাপূজার সময় শুভেচ্ছা স্বরূপ নির্দিষ্ট পরিমাণ ইলিশ রফতানির সুযোগ দিয়েছে। এ সংক্রান্ত নথি আবেদনে যুক্ত করা হলো। এই পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজায় ভারতে ইলিশ রফতানির অনুমতি দিতে আমরা আপনার হস্তক্ষেপের জন্য অনুরোধ করছি। এটা উল্লেখ্য যে, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের অনেক চাহিদা আছে। ’

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশে সাম্প্রতিক পরিবর্তনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ায় আমরা অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানাই। ‘নতুন বাংলাদেশ’র সঙ্গে ভারতের দৃঢ়তর দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে অনিঃশেষ শুভকামনা নিয়ে আমরা মুখিয়ে আছি। ’

Tags: ইলিশ জব্দবিজিবি
Previous Post

প্রথম মাসের সবচাইতে বড় অর্জন কী, জানালেন ড. ইউনূস

Next Post

নিত্যপণ্যের দাম আরও কমাতে শুল্কহার হ্রাস: প্রধান উপদেষ্টা

Next Post
করোনা সুরক্ষা সামগ্রীর কাঁচামাল আমদানির জন্য বোর্ড ও কাগজের সঙ্গে ওষুধের বোতল ও ক্যাপ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের দাম আরও কমাতে শুল্কহার হ্রাস: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের নির্বাচন কেন্দ্রের ছবি, ভোটাররা ভোট দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT