চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এইট্টি থ্রি’ নিয়ে হইচই: ক্রিকেট নিয়ে বলিউডে যতো ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 01, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার পোস্টার, বিভিন্ন চলচ্চিত্রের দৃশ্য ও অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর সিং-এর ‘এইটি থ্রি’-এর ট্রেলার দেখে দর্শক রীতিমতো মুগ্ধ। রণবীরের থেকে ভালো কিছু আশা করছিলেন ভক্তরা। তবে এতটা দারুণ হবে, তা হয়তো কল্পনার বাইরে ছিল। ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন তারা। ‘এইটি থ্রি’র আগেও বলিউডে তৈরি হয়েছে বেশ কয়েকটি ক্রিকেট বিষয়ক ছবি। এগুলোর মাঝে দর্শক-সমালোচক মহলে প্রশংসিত ছয় ছবি নিয়ে সাজানো হয়েছে ফিচার:

কাই পো চে:  এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। অভিষেক কাপুর পরিচালিত এই ছবি তিন বন্ধুকে ঘিরে যারা একটি ক্রিকেট একাডেমি পরিচালনা করেন।

ইকবাল: ক্রিকেট নিয়ে বলিউডে তৈরি ছবিগুলোর মধ্যে অন্যতম এটি। অনুপ্রেরণা জাগানিয়া ছবি এটি। একজন বধির ও বাক প্রতিবন্ধী ছেলের গল্প। যার বাবা ক্রিকেট খেলা পছন্দ করেন না। অনেক কাঠখড় পুড়িয়ে স্বপ্ন ছুঁতে হয় তাকে। ভারতের জাতীয় দলে ডাক পান তিনি। মূল চরিত্রে আছেন শ্রেয়াস তালপাড়ে। জাতীয় পুরস্কার পেয়েছিল এই ছবি।

পাতিয়ালা হাউজ: গুরতেজ কাহলোন নামের এক ব্যক্তিকে ঘিরে এই ছবির গল্প যিনি পরিবার নিয়ে লন্ডনে থাকেন। চরিত্রটিতে অভিনয় করেছেন প্রয়াত ঋষি কাপুর। তার ছেলে গাট্টুর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। গাট্টু মেধাবী ক্রিকেটার। ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছে। কিন্তু তার বাবা রাজি নন।

আজহার: ভারতীয় ক্রিকেটার ও সাবেক জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এর জীবনীর উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এই ছবি। ইমরান হাশমি মোহাম্মদ আজহারউদ্দীন এর চরিত্রে অভিনয় করেছেন। নার্গিস ফাখরি, প্রাচী দেশাই এবং লারা দত্ত অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি: ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জীবনীর উপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে। প্রয়াত সুশান্ত সিং রাজপুত চলচ্চিত্রের প্রধান চরিত্র ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন।

চেন কুলি কি মেন খুলি: ক্রিকেট নিয়ে তৈরি ছবিগুলোর মধ্যে বেশ জনপ্রিয় ছবি এটি। ১৩ বছর বয়সী করণকে ঘিরে ছবির কাহিনী। কপিল ভক্ত এক ক্রিকেট প্রেমী সে। ভাগ্যক্রমে ১৯৮৩ সালের ১৭৫ নট আউট ইনিংসে ব্যবহার করা কপিলের ব্যাটটি পেয়ে যায় সে। ব্যাটটি দিয়ে সে নিজের ভাগ্য গড়তে চায়। ভারতীয় ক্রিকেট দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েও যায় জাতীয় দলে খেলার। কিন্তু ফাইনাল ম্যাচের আগে ব্যাটটি হারিয়ে ফেলে সে।

Tags: আজহারক্রিকেটনার্গিস ফাখরিবলিউডলিড বিনোদন
Previous Post

ঢাকায় ফিরল বাংলাদেশ ও পাকিস্তান দল

Next Post

মন্ত্রী অবাক জনগণ নির্বাক!

Next Post
বাংলাদেশের মন্ত্রীদের বৈঠক, সবাই মাস্ক পরা, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী অবাক জনগণ নির্বাক!

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ করোনায় মৃত্যু ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT