চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন সাইক্লিস্ট বব মন্টগোমারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 04, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুজন সাইক্লিস্ট আনন্দের সাথে পার্কে রাইড করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইক্লিস্ট বব মন্টগোমারি ও তার নাতি টম ম্যালকম

অস্ট্রেলিয়াজুড়ে প্রায় ৫,৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে দাতব্য তহবিল সংগ্রহের অভিযান শেষ করার মাত্র একদিন পরই মারা গেছেন ৮২ বছর বয়সী সাইক্লিস্ট বব মন্টগোমারি।

পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, তার মৃত্যু ছিল অপ্রত্যাশিত, তবে তিনি শান্তিপূর্ণভাবেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগের দিনই তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার ব্রুম থেকে নিউ সাউথ ওয়েলসের বাউরাল পর্যন্ত ‘ওয়ান লাস্ট রাইড’ নামে ছয় সপ্তাহের দীর্ঘ সাইকেলযাত্রা সম্পন্ন করেন।

এই অভিযানে তার সঙ্গী ছিলেন ১৮ বছর বয়সী নাতি টম ম্যালকম। তারা দুজন মিলে মোটর নিউরন ডিজিজ (এমএনডি) আক্রান্তদের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থার জন্য প্রায় ১ লাখ ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করেন।

পরিবার জানায়, এমএনডি-সংক্রান্ত এই সংস্থার জন্য এটি ছিল মন্টগোমারির ষষ্ঠ তহবিল সংগ্রহের সাইকেলযাত্রা। কারণটি তার কাছে ছিল অত্যন্ত ব্যক্তিগত। তার এক চাচাতো ভাই এমএনডিতে মারা যাওয়ার পর থেকেই তিনি এ রোগে আক্রান্তদের সহায়তায় কাজ শুরু করেন। এর আগে তার বিভিন্ন সাইকেলযাত্রার মাধ্যমে প্রায় ৩ লাখ অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করেছিলেন।

৫৯ বছরের দাম্পত্য জীবনসঙ্গী জেনি, মৃত্যুর সময় তার পাশেই ছিলেন। পরিবারের ভাষ্য, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি নিজের বার্তা ও উদ্দেশ্য নিয়ে উৎসাহের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলছিলেন।

রোববার বাউরালে পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দারা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। যাত্রা শেষে তিনি বলেন, পথের বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় এবং তাদের স্বতঃস্ফূর্ত অনুদানই তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।

তিনি মজা করে বলেন, প্রতিটি বিরতিস্থলে এক-দুই গ্লাস বিয়ার উপভোগ করাও ছিল যাত্রার আনন্দের অংশ।

পরদিন নাতি টম ম্যালকম সিডনিতে পৌঁছালে পরিবার আবারও একত্রিত হয়ে উদযাপন করে। তবে সেই অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পরই মন্টগোমারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।

এমএনডি এনএসডব্লিউ-এর প্রধান নির্বাহী লিয়াম ওমিয়ারা গভীর শোকপ্রকাশ করে বলেন, বব মন্টগোমারি ছিলেন সংস্থাটির একজন প্রিয় বন্ধু এবং অক্লান্ত সমর্থক। তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Previous Post

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

Next Post

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যেতে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুস্থ ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্য খাচ্ছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্বক ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT