চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজী আফসারী: যে মুখ ভোলেনি বাংলা সিনেমা

৮০ বছরে রোজী আফসারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 22, এপ্রিল 2026
in বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের উজ্জ্বল নক্ষত্র রোজী আফসারী। যার নাম উচ্চারণ করলেই ভেসে ওঠে এক বিস্তৃত অভিনয়জীবন, দাপুটে উপস্থিতি আর অসংখ্য স্মরণীয় চরিত্র। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই কিংবদন্তি অভিনেত্রীর ৮০তম জন্মদিন।

কবরী, শাবানা, ববিতাদের সময়েই সমান তালে নিজের জায়গা তৈরি করেছিলেন রোজী আফসারী। চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশ’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি হয়ে উঠেছিলেন ঢাকাই সিনেমার অন্যতম শক্তিশালী অভিনেত্রী।

আশির দশকে একটি স্টুডিওতে রুনা লায়লা, এন্ড্রু কিশোর, অঞ্জু ও মালেক আফসারীর সাথে রোজী

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে— আলোর মিছিল, জাগো হুয়া সাবেরা, জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম, লাঠিয়াল, অশিক্ষিত, প্রতিকারসহ আরও বহু সিনেমা।

নায়িকা থেকে শুরু করে মা, বড় ভাবী, সংগ্রামী নারী কিংবা প্রভাবশালী চরিত্র; সব ক্ষেত্রেই ছিল তার সাবলীল উপস্থিতি। বিশেষ করে আশির দশকের পর মায়ের চরিত্রে তার অভিনয় তাকে নতুন এক উচ্চতায় নিয়ে যায়।

১৯৪৬ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন রোজী আফসারী। পারিবারিক নাম ছিল শামীমা আক্তার রোজী। ১৯৬২ সালে আব্দুল জব্বার খানের ‘জোয়ার এলো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। তবে প্রকৃত জনপ্রিয়তা পান নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’ দিয়ে।

‘এই ঘর এই সংসার’ ছবির একটি দৃশ্যে সালমান শাহ, বুলবুল আহমেদ ও আলী রাজের সাথে রোজী আফসারী

শুধু বাংলা চলচ্চিত্রই নয়, পাকিস্তানি উর্দু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও নির্মাণেও যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে ‘আশা নিরাশা’ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হন রোজী আফসারী। ১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৫০টির মতো পুরস্কার অর্জন করেন তিনি।

প্রথম জীবনে চিত্রগ্রাহক এম. আব্দুস সামাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর সঙ্গে সংসার শুরু করেন। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও জানা যায়, তাদের সম্পর্ক ছিল গভীর ভালোবাসায় পূর্ণ।

স্বামী ও নির্মাতা মালেক আফসারীর সাথে রোজী

মালেক আফসারী আজও তার স্মৃতিতে আবেগাপ্লুত হন। স্ত্রীর জন্ম কিংবা মৃত্যুদিনে তিনি প্রায়ই স্মৃতিচারণ করেন, যেখানে ফুটে ওঠে ভালোবাসা, বেদনা আর হারানোর গভীর অনুভূতি।

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে ২০০৭ সালের ৯ মার্চ মাত্র ৫৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি অভিনেত্রী। তবে তিনি নেই, এ কথা যেন পুরোপুরি সত্য নয়। কারণ তার অভিনয়, তার চরিত্র, তার উপস্থিতি এখনো বেঁচে আছে দর্শকের হৃদয়ে, চলচ্চিত্রের প্রতিটি ফ্রেমে।

Tags: অশিক্ষিতআলোর মিছিলকবরীজন্মদিনজাগো হুয়া সাবেরাজীবন থেকে নেয়াতিতাস একটি নদীর নামপ্রতিকারববিতারোজী আফসারীরোজী সামাদরোজী সিদ্দিকীলাঠিয়াললিড বিনোদনশাবানাসিনেমা
Previous Post

জুন থেকে টোকিওতে ফ্লাইট চালু করছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

Next Post

আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Next Post

আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT