চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেকপোস্টে মাদক কারবারির ব্যাগে মিললো ৮ হাজার ইয়াবা

‘বিশেষ চেকপোস্টে’র প্রথম দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 05, নভেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
পুলিশের সাথে মাদক কারবারির আটক, ইয়াবা ও মোবাইল উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রথম দিনেই রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে ঢাকা থেকে ময়মনসিংহগামী হাইওয়ে রাস্তার পূর্ব পাশে পলওয়েল কারনেশন শপিং কমপ্লেক্সের সামনে বিশেষ চেকপোস্ট চলাকালে ৮ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া এই ব্যক্তির নাম মো. জামাল হোসেন (৪৯)। সেসময় তার কাছ থেকে ইয়াবাসহ নগদ আট হাজার টাকা ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, এদিন বিকেল ৪টা থেকে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর পলওয়েল কারনেশন সেন্টারের সামনে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলছিল। চেকপোস্ট চলাকালে বিকেল আনুমানিক সোয়া ৫টায় সন্দেহভাজন জামাল হোসেনের পিঠে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ৪০টি নিল রঙের পলিথিনে রাখা আট হাজার হালকা গোলাপি রঙের ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপি উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার জামাল হোসেনের বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় একটি মাদক মামলা, বরগুনার পাথরঘাটা থানায় একটি চুরি ও একটি চাঁদাবাজির মামলা, ভোলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা ও পিরোজপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট কার্যক্রম এদিন বিকেল ৪টা থেকে শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags: গ্রেপ্তার
Previous Post

বিশ্বে বায়ু দূষণ তালিকায় চতুর্থ ঢাকা, তিন অঞ্চলে বেশি খারাপ

Next Post

রাতভর অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ

Next Post
সেনাবাহিনী ও পুলিশ রাতভর অভিযান চালাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতভর অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ

জামায়াতে ইসলামী নেতা বলছেন বিএনপি’র সঙ্গে দূরত্ব বড় করে দেখছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র সঙ্গে সাম্প্রতিক দূরত্বকে বড় করে দেখছে না জামায়াতে ইসলামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT