চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনরত ৮ দলের কর্মসূচি ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
আন্দোলনরত ৮ দলের কর্মসূচি ঘোষণা, নেতারা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে দেশব্যাপী রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে আন্দোলনরত ৮ দলীয় জোট। আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদেশে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “ফ্যাসিবাদবিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে ৮ দল ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার (১৪ নভেম্বর) “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন”সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ নভেম্বর) আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জোটের পক্ষ থেকে জানানো হয়, যদি এর আগেই সরকারের পক্ষ থেকে জনগণের দাবি মেনে না নেওয়া হয়, তবে ওই সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

Tags: ৮ দলকর্মসূচি ঘোষণাজামায়াতে ইসলামী
Previous Post

ভিডিও বার্তায় ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি, তদন্তের আশ্বাস

Next Post

অভিনব নীল হীরা বিক্রি হলো ২৫.৬ মিলিয়ন ডলারে

Next Post
বিশাল নীল হীরা হাতে ধরা, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনব নীল হীরা বিক্রি হলো ২৫.৬ মিলিয়ন ডলারে

আনন্দিত বা চিন্তিত যুবক, কালো পোশাক পরা, লাল পর্দার পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র ২৮ বছর বয়সে কত সম্পত্তির মালিক আরিয়ান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT