চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 10, নভেম্বর 2025
in আন্তর্জাতিক
A A
দিল্লিতে গাড়ি বিস্ফোরণে নিহত ও আহতরা উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার সন্ধায় ভারতের রাজধানী দিল্লির ব্যস্ততম রাস্তায় একটি গাড়ি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ৮ জন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। ঘটনাটি দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছের একটি সড়কে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের জানান, বিস্ফোরণ এবং এর ফলে সৃষ্ট আগুনের কারণে আশেপাশের যানবাহনগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কমিশনার সতীশ আরও বলেন, ‘ফরেনসিক দল, জাতীয় তদন্ত সংস্থা এবং জাতীয় নিরাপত্তা রক্ষী ঘটনাস্থলে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের ফোন করেছেন এবং তার সাথে তথ্য আদান প্রদান করা হচ্ছে।’

ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক ভারতের এএনআইকে বলেন, ‘বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন সন্ধ্যা ৭.২৯ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’

একজন দমকল কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘বিস্ফোরিত স্থানের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহের অংশও দেখা গেছে। ছয়টি গাড়ি, দুটি ই-রিকশা এবং একটি অটোরিকশা আগুনে পুড়ে গেছে।’

ঘটনাস্থল থেকে প্রায় ৮০০ মিটার দূরে অবস্থিত চাঁদনী চক ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় ভার্গব বলেন, বিস্ফোরণের কারণে পুরো ভবনটি কেঁপে ওঠে।

যে এলাকায় বিস্ফোরণটি ঘটেছিল সেটি একটি জনবহুল এলাকা ছিল। এই ঘতনার একদিন আগে একদিন আগে হরিয়ানার ফরিদাবাদে একজন কাশ্মীরি ডাক্তারের ভাড়া করা বাসা থেকে ৩৬০ কিলোগ্রাম সন্দেহভাজন অ্যামোনিয়াম নাইট্রেট এবং অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছিল। এমন অবস্থায় দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ এখন উচ্চ সতর্কতায় রয়েছে।

Tags: গাড়ি বিস্ফোরণদিল্লিভারত
Previous Post

বাংলাদেশ-ভারত ম্যাচটি সরাসরি দেখা যাবে আইস্ক্রিনে

Next Post

সিলেটে বইছে ভোটের হাওয়া

Next Post
সিলেটে ভোটের হাওয়া নিয়ে আলোচনা করছে স্থানীয় ভোটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটে বইছে ভোটের হাওয়া

প্রেস কনফারেন্সে বক্তা নির্বাচন সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: হাসনাত আবদুল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT