চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের ধর্মঘটে পিছিয়ে গেল এমি অ্যাওয়ার্ডস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 29, জুলাই 2023
in বিনোদন
A A
এমি অ্যাওয়ার্ডসের ট্রফি হাতে অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ে হচ্ছে না এমি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। জানানো হয়েছে, হলিউডের ধর্মঘটের কারণে পিছিয়ে দেয়া হয়েছে এমির আসর।

১৮ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল ৭৫তম এমি অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ইউএসএ টুডে জানিয়েছে ২০১৪ সালের জানুয়ারিতে এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান হবে।

হলিউডে অভিনেতা-অভিনেত্রী ও চিত্রনাট্যকারদের চলমান ধর্মঘট এ বছরের শেষ পর্যন্ত গড়াতে পারে। স্ট্রিমিং সার্ভিসগুলোর পারিশ্রমিক, চুক্তির মেয়াদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অসন্তোষসহ বেশ কিছু দাবিতে তাদের ধর্মঘট চলছে। শিল্পীরা শুটিং বন্ধ রাখার পাশাপাশি সিনেমার প্রিমিয়ার শো, প্রচার এবং অ্যাওয়ার্ড সেরিমনির মতো আয়োজনেও যোগ দিচ্ছেন না। ধর্মঘটের সময় কাজ করা থেকে বিরত থাকবেন লেখকরাও। সাধারণত এমি অনুষ্ঠানের সঞ্চালক-উপস্থাপকদের জন্য স্ক্রিপ্ট লেখার দায়িত্ব পড়ে ডব্লিউজিএ সদস্যদের ওপরে। ফলে এমির উপস্থাপকদের জন্য তৈরি হয়নি কোনো স্ক্রিপ্ট।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন দুনিয়ায় মর্যাদাপূর্ণ পুরস্কার হল ‘এমি অ্যাওয়ার্ড’। ৭৫ তম এমি অ্যাওয়ার্ডের আসরে সর্বোচ্চ ২৭টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘সাকসেশন’। মনোনয়নের দিক থেকে ‘সাকসেশন’-এর পরেই আছে ‘দ্য লাস্ট অব আস’। ড্রামা সিরিজটি ২৪টি মনোনয়ন পেয়েছে। এরপর আছে ‘দ্য হোয়াইট লোটাস’। ২৩টি মনোনয়ন পেয়েছে এই সিরিজটি। ‘টেড লাস্যো’ পেয়েছে ২১টি মনোনয়ন।

এর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার পর এমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: এমি অ্যাওয়ার্ডসধর্মঘটলিড বিনোদনহলিউড
Previous Post

নারায়ণগঞ্জে অটোরিকশার শোরুমে বিস্ফোরণ, আহত ১৬

Next Post

রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন

Next Post
রাজধানীর মাতুয়াইলে বাসে আগুনের ছবি, ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মাতুয়াইলে বাসে আগুন

ধোলাইখালে সংঘর্ষে অংশগ্রহণকারী নেতাকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধোলাইখালে সংঘর্ষ: পুলিশসহ আহত বিএনপির একাধিক নেতাকর্মী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT