চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৫ সালে সৌদি আরবে গেছে বাংলাদেশের সাড়ে ৭ লাখ কর্মী

রুমী সাঈদ by রুমী সাঈদ
8:11 অপরাহ্ন 11, জানুয়ারি 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
২০২৫ সালে সৌদি আরবে গেছে বাংলাদেশের সাড়ে ৭ লাখ কর্মী

২০২৫ সালে সৌদি আরবে গেছে বাংলাদেশের সাড়ে ৭ লাখ কর্মী

২০২৫ সালে বাংলাদেশ থেকে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজার কর্মী গেছেন, যা ২০২৪ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এটি বাংলাদেশের ইতিহাসে একটি একক দেশে সর্বোচ্চ সংখ্যক বিদেশি কর্মী প্রেরণের রেকর্ড।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্র জানায়, ২০২৫ সালে সৌদি আরবই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। বিদেশে গমনকারী মোট ১১ লাখেরও বেশি কর্মীর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি সৌদি আরবকে তাদের গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন।

বর্তমানে সৌদি আরবে বসবাস ও কর্মরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৩৫ লাখ। তারা প্রতি বছর বাংলাদেশে ৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন বলেন, “গত বছর ৭ লাখ ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী সৌদি আরবে গেছেন। এখন পর্যন্ত এক বছরে সৌদি আরব বা অন্য কোনো দেশে এত সংখ্যক কর্মী পাঠানো বাংলাদেশের জন্য সর্বোচ্চ।”

তিনি জানান, সৌদি শ্রমবাজারে কর্মীদের পেশাগত দক্ষতা বাড়াতে ২০২৩ সালে বাংলাদেশে দক্ষতা যাচাই কর্মসূচি চালু করা হয়। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে সৌদি অনুমোদিত সার্টিফিকেশন কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে, যার ফলে সৌদি কর্তৃপক্ষ আরও বেশি প্রার্থী যাচাই করতে পারছে।

আশরাফ হোসেন বলেন, “আমাদের লক্ষ্য নিরাপদ, দক্ষ ও নিয়মিত অভিবাসন বৃদ্ধি করা। গত বছরে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বেড়েছে। সৌদি আরবে যাওয়া অভিবাসীদের এক-তৃতীয়াংশেরও বেশি সৌদি সংস্থা তাকামল-এর দক্ষতা যাচাই কর্মসূচির আওতায় যাচাই হয়েছেন।”

তিনি আরও জানান, “মাত্র তিন-চার মাস আগে আমরা প্রতি মাসে প্রায় ১,০০০ দক্ষ কর্মী সার্টিফাই করতে পারতাম। এখন সারা দেশে ২৮টি সৌদি-অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে মাসে প্রায় ৬০,০০০ দক্ষ কর্মী সার্টিফাই করার সক্ষমতা অর্জন করেছি।” এ বছর থেকেই বিএমইটি নতুন খাতে প্রশিক্ষণ প্রদান শুরু করেছে। সৌদি আরবে খনি খাতে দক্ষ কর্মীর চাহিদা বিবেচনায় বাংলাদেশ ওই খাতে জনশক্তি পাঠানোর লক্ষ্য নিয়েছে।

আশরাফ হোসেন বলেন, “তেলসমৃদ্ধ দেশ হওয়ায় সৌদি আরবে দক্ষ খনি শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে। আমরা সৌদি শ্রমবাজারের জন্য প্রকৃত অর্থে দক্ষ কর্মী তৈরির চেষ্টা করছি এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

Tags: কর্মীবাংলাদেশসৌদি আরব
Previous Post

বিপিএল: ঢাকায় খেলা দেখা যাবে ২০০ টাকায়

Next Post

‘সিলেকশন আসলে আমার নিয়ন্ত্রণে নাই’

Next Post
৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসবি

‘সিলেকশন আসলে আমার নিয়ন্ত্রণে নাই’

ছবি: সংগৃহীত

পর্তুগালের জন্মহারে অভিবাসীদের অবদান বাড়ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT