চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৭৫ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2023
in বাংলাদেশ
A A
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মানবাধিকার দাবি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী নির্যাতন আইনের মতো পুরুষ নির্যাতন আইনের দাবি জানিয়েছে জাতীয় পুরুষ নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আ‌য়ো‌জিত এক মানববন্ধ‌নে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে ৭৫ শতাংশ বিবাহিত পুরুষ মানসিক নির্যাতনের শিকার। সামাজিক ও লোকচক্ষুর অন্তরালে লজ্জার ভয়ে অনেক পুরুষ নির্যাতনের বিষয় লোক সমাজে প্রকাশ করতে চান না। অনেক পুরুষ লজ্জার কারণে আত্মসম্মানের ভয়ে প্রকাশ করেন না।

তারা বলেন, বিভিন্ন দেশে কিছু বেসরকারি সংস্থা আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করছে। ২০১৬ সালের ১৯ নভেম্বর থেকে বাংলাদেশ মেনস্ রাইটস ফাউন্ডেশন পুরুষ দিবস পালন করছে। বাংলাদেশে পুরুষ নির্যাতন বেড়েই চলেছে। পুরুষ মুখ বুঝে সহ্য করে যাচ্ছে কারণ, তারা কোনো আইনি সহায়তা পাচ্ছে না। তাদের জন্য নেই কোনো আইন। পুরুষের শুধু বালিশ ভিজিয়ে কাঁদা ছাড়া আর কিছুই করার নেই।

‘কিছু কিছু নারী অর্থের লোভে মোটা অংকের দেনমোহরে একের পর এক বিবাহ করছেন এবং মিথ্যা অজুহাত দেখিয়ে আদালতে মামলা দিয়ে দেনমোহরের টাকা ও খোরপোষের টাকার বিবাহ বাণিজ্য করে নিচ্ছে। এমন বহু পুরুষ আছে যারা নিরপরাধ হয়েও অপরাধী সেজে বসে আছে। বুক ফাটা কান্না আর অর্থ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে বসে থাকে’, এমনটাই অভিযোগ করা হয় মানববন্ধনে।

বক্তারা আরও বলেন, আমরা সব নারীকে দোষারোপ করছি না। আমাদের সমাজেই কিছু অর্থলোভী ও অসৎ চরিত্রের নারীর কারণে পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে অহরহ, যা মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারি। নারী-পুরুষ সমান অধিকার থাকলেও পুরুষের জন্য নেই কোনো আইন। দেশে প্রচলিত আইনে নারী ও শিশু নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতন আইন হওয়া একান্ত জরুরি। অবিলম্বে পুরুষ নির্যাতন আইন তৈরির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় পুরুষ নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট কাজী ইলিয়াসুর রহমান, অ্যাডভোকেট সঞ্চিতা রানী পাল, মো. ইয়াছিন, হৃদয় ইসলাম চুন্নু, মো. খলিলুর রহমান, নুসরাত জাহান মীম, মহাসচিব মো. খলিলুর রহমান হাওলাদার।

Tags: পুরুষ নির্যাতন
Previous Post

যে দুই বই লিখে সাড়া ফেলেছেন রাহিতুল 

Next Post

দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলে যুক্তরাষ্ট্রসহ ৮ দেশের উদ্বেগ

Next Post
বাংলা সংবাদপত্রের শিরোনাম ও খবরের কাগজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলে যুক্তরাষ্ট্রসহ ৮ দেশের উদ্বেগ

ফুটবল ম্যাচে কোচের উচ্ছ্বাস ও নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকাউকে হারানোর ক্ষমতা রাখে ইউনাইটেড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT