চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৪ ফিলিস্তিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 10, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে শিশুসহ আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপর হামাস ১০ জন বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

জানা গেছে, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন অব্যাহত আছে এবং বুধবারও কমপক্ষে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) খাদ্য বিতরণ পয়েন্টে সহায়তা নিতে গিয়ে তাদের মধ্যে ৮ জন নিহত হন, যেখানে ফিলিস্তিনি শিশুরাও ছিল।

হামাস জানিয়েছে যে অবরুদ্ধ ও বোমাবর্ষণ কবলিত গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে তারা ১০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে।

হামাস বলেছে, ‘ইসরায়েলের একগুঁয়েমির কারণে যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনা কঠিন।’ এদিকে ট্রাম্প কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কথা ভাবছেন বলেও জানা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বুধবার (৯ জুলাই) দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতালে তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের শেষকৃত্যের সময় একজন শোকাহত প্রতিক্রিয়া জানিয়েছেন।

জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ও উন্নয়ন নিয়ে আলোচনার জন্য পাঁচজন পশ্চিম আফ্রিকান নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন।

এদিকে হামাস জানিয়েছে যে কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মধ্যস্থতাকারীর নেতৃত্বে আলোচনার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন- অত্যন্ত প্রয়োজনীয় সাহায্যের প্রবাহ, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং যুদ্ধবিরতির শতভাগ নিশ্চয়তা প্রদান।

হামাস কর্মকর্তা তাহের আল-নুনু বলেন, ‘আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছি এবং আমাদের জনগণের সুরক্ষা, গণহত্যা বন্ধ এবং সম্মানজনকভাবে ত্রাণ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি।’

তিনি আরও বলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের অংশ হিসেবে যেসব এলাকায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা উচিত, সেগুলো এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে ফিলিস্তিনিদের জীবন প্রভাবিত না হয় এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার পথ প্রশস্ত হয়।

ট্রাম্প হোয়াইট হাউসে ইসরাইলী প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর জানিয়েছেন, ‘গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। এই সপ্তাহ বা পরের সপ্তাহে একটা চুক্তি হতে পারে, তবে তা নিশ্চিত কিছু নয়।’

Tags: ইজরায়েলগাজাডোনাল্ড ট্রাম্পফিলিস্তিনিমার্কিন প্রেসিডেন্টহামাস
Previous Post

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন আদেশ আজ

Next Post

শেখ হাসিনার গুলির নির্দেশের অডিও’র সত্যতা যেভাবে যাচাই করেছে বিবিসি

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলির নির্দেশের অডিও যাচাই করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার গুলির নির্দেশের অডিও'র সত্যতা যেভাবে যাচাই করেছে বিবিসি

পিএসজির ফুটবলাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT