চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭২ জন মন্ত্রী নিয়ে নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 09, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য মন্ত্রীরা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদির নতুন মন্ত্রিসভায় স্থান পেলেন ৭২ জন। রাজনাথ সিং, গত মন্ত্রীসভার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামন, জেপি নড্ডাসহ পরিচিত অনেকেই স্থান পেয়েছেন নতুন এই মন্ত্রীসভায়।

আজ রোববার ৯ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনের সামনে রাইসিনা হিলস চত্বরে প্রায় আট হাজারেরও বেশি অতিথির সামনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেয়ার পর মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।

৭২ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া রয়েছেন ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে চলেছেন তা এখনো জানা যায়নি।

এর আগে, টানা তৃতীয়বারের মত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র দামোদরদাস মোদি। এর মাধ্যমে দেশটির সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে ছুঁয়ে ফেললেন তিনি। জওহরলাল নেহরু পরপর তিনবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।

উল্লেখ্য, মঙ্গলবার ৪ জুন দিনভর ভোট গণনা শেষে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী ঘোষণা করা হয়। এনডিএ দেশের মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ২৯৩ আসনে জয় লাভ করে। অন্যদিকে বিরোধী দলের প্রধান জোট ইন্ডিয়া জয় পায় ২৩৪টি আসনে। এদিকে বিজেপি একক সংখ্যগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় জোট সরকার গঠন করতে বাধ্য হন নরেন্দ্র মোদি।

Tags: নরেন্দ্র মোদিমন্ত্রিসভা
Previous Post

ভারতকে ব্যাটে আমন্ত্রণ পাকিস্তানের

Next Post

সহকর্মীকে ঠান্ডা মাথায় গুলি; কেন এমন বর্বর আচরণ?

Next Post
অপরাধের দৃশ্য, সহকর্মীকে গুলি করার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সহকর্মীকে ঠান্ডা মাথায় গুলি; কেন এমন বর্বর আচরণ?

পুলিশের হাতে নিহতের দৃশ্য, ঘটনাস্থল ও প্রত্যক্ষদর্শীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যালেস্টাইন দূতাবাসের সামনে এক পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT