চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ-রানীদের হাতে কবে উঠছে জাতীয় পুরস্কার?

২৩ সেপ্টেম্বর দিল্লিতে হবে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
শাহরুখ খান ও রানী মুখার্জি একসঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় দেড় মাস আগে ঘোষণা করা হয় ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। অবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হলো।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আগামী ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চলতি বছরের সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে আছেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। দুজনেই যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন যথাক্রমে ‘জওয়ান’ এবং ‘টুয়েভলথ ফেইল’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য।

অভিনেত্রী রানী মুখার্জী জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে শক্তিশালী অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন এই স্বীকৃতি।

বিদু ভিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েভলথ ফেইল’ জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। এছাড়া করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ পেয়েছে সেরা জনপ্রিয় চলচ্চিত্র (সুস্থ বিনোদন) পুরস্কার। গায়িকা শিল্পা রাও পেয়েছেন সেরা নারী প্লেব্যাক সিঙ্গার পুরস্কার, শাহরুখ অভিনীত ‘জওয়ান’ ছবির জনপ্রিয় গান চলেয়া গাওয়ার জন্য।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শাহরুখ খান, রানী মুখার্জী, বিক্রান্ত ম্যাসি ও বিদু ভিনোদ চোপড়া ছাড়াও উপস্থিত থাকবেন করণ জোহর, শিল্পা রাওসহ আরও অনেক তারকা।

এক সূত্রে জানা গেছে, বিজয়ী ও জুরি সদস্যদের কাছে ইতোমধ্যেই আনুষ্ঠানিক চিঠি ও আমন্ত্রণ পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীরা বিমান টিকিট, আবাসন এবং দিল্লি বিমানবন্দর থেকে যাতায়াতের সুবিধা পাবেন।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে সে বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (সিবিএফসি) কর্তৃক অনুমোদিত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে।ডিএনএ ইন্ডিয়া

Tags: করন যোহরজওয়ানজাতীয় পুরস্কারবিক্রান্ত ম্যাসিরানী মুখার্জীশাহরুখ খান
Previous Post

কেয়ারলেস আরশের ‘আরেক জন্ম’, সঙ্গে সুনেরাহ!

Next Post

‘জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা দায়ী’

Next Post
জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা দায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা দায়ী’

ভোট গণনা চলাকালে ভোটার ও কর্মকর্তাদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু নির্বাচন: ওএমআর নাকি ম্যানুয়াল প্রশ্নে আপাতত বন্ধ ভোট গণনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT