চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৭১ ফিলিস্তিনি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 পূর্বাহ্ন 31, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফিলিস্তিনিরা গাজায় ইসরায়েলি হামলার পর উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার পাশাপাশি অনাহারে কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে অনাহারে ও অপুষ্টিতে গাজার হাসপাতালে আরও সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুসারে, বুধবার উত্তর গাজায় ত্রাণের ট্রাক নিয়ে জিকিম ক্রসিংয়ের দিকে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৫১ জন নিহত এবং ৬৪৮ জনেরও বেশি আহত হয়েছেন।

নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনুসের কাছে তথাকথিত মোরাগ করিডোরের কাছে সাহায্যের জন্য আসা আরও ২০ জন নিহত হয়েছেন।

মে মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি-সমর্থিত জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে এক হাজার জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

পর্যাপ্ত সাহায্য সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্য এবং এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির জন্য জাতিসংঘ এবং অন্যান্য মানবিক সংস্থাগুলো জিএইচএফের তীব্র সমালোচনা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৮৯ জন শিশুসহ ১৫৪ জন অপুষ্টিতে মারা গেছে।

জাতিসংঘের মতে, মৌলিক মানবিক চাহিদা মেটাতে গাজায় প্রতিদিন কমপক্ষে ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ সরবরাহের প্রয়োজন। তবুও, গত চার দিনে মাত্র ২৬৯ ট্রাক এই অঞ্চলে প্রবেশ করেছে।

এগুলোর বেশিরভাগই ক্ষুধার্ত জনতা লুট করেছে বলে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আযুম জানিয়েছেন। তিনি জানান, এখন ত্রাণ লুট করা খুব একটা আশ্চর্যজনক নয়। দীর্ঘ সময় ধরে ক্ষুধার্ত থাকার কারণে এটি স্বাভাবিক। তিনি আরও জানান, গাজা উপত্যকায় পাঠানো ট্রাকের সংখ্যা জনসংখ্যার চাহিদা মেটাতে অক্ষম।

অনাহারে থাকা জিহান আল-কুরান নামে একজন মা তার ছোট মেয়েকে দেখিয়ে আল জাজিরার সাংবাদিককে বলছিলেন, “ওর পেটের দিকে তাকাও! খাবারের অভাবে শরীরে মাংস নেই, শুধু হাড় আছে- পুরো এক মাস রুটি ছাড়া।”

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ১৩৮ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৪৬ হাজার ২০০ জন ফিলিস্তিনি।

’২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস অনুসারে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে ১৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।

Tags: গাজাজাতিসংঘফিলিস্তিনহামাস
Previous Post

আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

Next Post

ডাকসুতে স্বতন্ত্র প্যানেলে নির্বাচনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা

Next Post
উমামা ফাতেমা চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসুতে স্বতন্ত্র প্যানেলে নির্বাচনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা

সমুদ্রের মধ্যে একটি বিশাল তেল ট্যাঙ্কার চলন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের তেল কেনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ৬ ভারতীয় প্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT