চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম প্রযুক্তি খাতে মাইলফলক: তথ্য প্রযুক্তি উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 14, জুন 2026
in তথ্যপ্রযুক্তি
A A
তথ্য প্রযুক্তি খাতে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম প্রযুক্তির মাইলফলক উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম প্রযুক্তি খাতে মাইলফলক উল্লেখ করে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রোববার  রাজধানীর একটি হোটেলে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরআগে  গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান দেশে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালুর ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

রেহান আসিফ আসাদ বলেন, শহর ও গ্রাম উভয় অঞ্চলেই উচ্চ-মানের সংযোগের সম্প্রসারণ ডিজিটাল অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং সারা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজনীয় সেবা প্রাপ্তি আরও সহজ করতে সাহায্য করবে। দেশব্যাপী ডিজিটাল সংযোগের অগ্রগতি এবং গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধিতে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই স্পেকট্রাম ব্যবহারের মাধ্যমে ভবনের ভিতরে নেটওয়ার্কের মান উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং দেশব্যাপী নেটওয়ার্ক কভারেজ – বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে আরো শক্তিশালী হবে; যা ডিজিটাল বিভাজন দূর করতে এবং আরও বেশি মানুষকে মানসম্পন্ন ডিজিটাল সংযোগের আওতায় আনতে সহায়তা করবে। ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের ‘লো-ব্যান্ড’ বৈশিষ্ট্যের কারণে প্রতিটি বেস স্টেশন সাইট থেকে আরও বিস্তৃত এলাকায় কাভারেজ দেওয়া সম্ভব হবে, যা দ্রুত এবং সাশ্রয়ী উপায়ে নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক।

অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রামের এই ব্যবহার বাংলাদেশের টেলিযোগাযোগ ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এবং ডিজিটাল সেবাগুলোতে সবার সমান অধিকার নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ। লো-ব্যান্ড স্পেকট্রাম হিসেবে এটি বিশেষ করে ভবনের ভেতরে এবং দেশের সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে কভারেজের গুণগত মান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর অর্থ হলো দেশজুড়ে ভৌগোলিক অবস্থান নির্বিশেষে আরও নির্ভরযোগ্য সংযোগ, উন্নত ভয়েস ও ডেটা পারফরম্যান্স এবং প্রয়োজনীয় ডিজিটাল সেবাগুলো আরও সহজে উপভোগ করার সুযোগ পাবেন  গ্রাহকরা।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশজুড়ে গ্রাহকদের সেরা নেটওয়ার্ক অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে গ্রামীণফোনের নিরন্তর প্রতিশ্রুতিরই প্রতিফলন। এটি ফোরজির পারফরম্যান্স বৃদ্ধিতে অপরিহার্য ভূমিকা রাখবে এবং উচ্চতর ডেটা স্পিড, কম ল্যাটেন্সি ও বৈচিত্র্যময় পরিবেশে উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ-উপযোগী প্রযুক্তি, যেমন: ফাইভজি,  এআই ও আইওটির জন্য প্রস্তুত হতে সহায়তা করবে। এই স্পেকট্রাম ইনডোর কভারেজ উল্লেখযোগ্যভাবে উন্নত করবে, গ্রামীণ সংযোগ আরও শক্তিশালী করবে এবং লাখ লাখ গ্রাহককে আরও নির্ভরযোগ্য ও নির্বিঘ্ন ডিজিটাল সেবা প্রদান করতে আমাদের সক্ষমতাকে বাড়িয়ে তুলবে। এ ব্যান্ডে স্পেকট্রাম বরাদ্দ দিয়ে একটি ভবিষ্যৎ-উপযোগী টেলকো ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করার জন্য আমরা বিটিআরসি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই।

চলতি বছরের শুরুর দিকে, একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোনকে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেয় বিটিআরসি। এই স্পেকট্রাম ১৩ বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে গ্রামীণফোন নির্ধারিত মেয়াদে রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২,২০০ কোটি টাকার অবদান রাখবে।

Tags: গ্রামীণফোনরেহান আসিফ আসাদ
Previous Post

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Next Post

দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বেনজিরকে গ্রেপ্তার করে ইন্টারপোল

Next Post
সাংবাদিক আইজিপি বেনজিরের গ্রেপ্তার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বেনজিরকে গ্রেপ্তার করে ইন্টারপোল

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

কূটনৈতিক চ্যানেলে অতিদ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT