চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁও-১ আসনে ৭০ শতাংশ ভোটগ্রহণ, কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
4:37 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে প্রায় ৭০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৪৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। ১৮৫টি ভোটকেন্দ্রে দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

তবে ভোটের সার্বিক পরিবেশ নিয়ে ভিন্নমত দেখা গেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে। জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করেছেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে তার পোলিং এজেন্টদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে।

গণমাধ্যমকে তিনি বলেন, আমাদের অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা লিখিত ও মৌখিকভাবে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু দৃশ্যমান কোনো দ্রুত পদক্ষেপ দেখা যায়নি।

তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে তা মেনে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে ভোটগ্রহণ শেষে ১৮৫টি কেন্দ্রেই গণনা কার্যক্রম চলছে। গভীর রাতে ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঠাকুরগাঁও-১ আসনদেলাওয়ার হোসেনভোটগ্রহণ
Previous Post

ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

Next Post

সংসদ নির্বাচন ও গণভোট: ভোট গ্রহণ শেষ

Next Post

সংসদ নির্বাচন ও গণভোট: ভোট গ্রহণ শেষ

ছবি: সংগৃহীত

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT