চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা সফরের নৌকা ডুবিতে ৭ শিক্ষার্থীর লাশ উদ্ধার, বহু নিখোঁজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 অপরাহ্ন 18, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নৌকাডুবির ঘটনায় উদ্ধারকাজে অংশগ্রহণকারী উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল থেকে শিক্ষা সফরে গিয়ে নৌকা ডুবিতে এখন পর্যন্ত সাত শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ভারতীয় দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ)। ২৭ জন শিক্ষার্থীর মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও এখন পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার ১৮ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, ২৭ জন শিক্ষার্থীকে সাথে নিয়ে শিক্ষা সফরে যান ভারতের ভদোদরার নিউ সানরাইজ স্কুল কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, লেকে বোটিংয়ের সময় বোট উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। তার জেরে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

এতে বলা হয়, প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তারা কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেন। শিক্ষার্থী বা শিক্ষকদের কেউ লাইফ জ্যাকেট পরেননি। তাই বোট উলটে যাওয়ার পরে সকলে পানিতে ডুবে যান। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

আপাতত নিখোঁজের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। লেকের পানিতে ডুবুরিদের নামানো হয়েছে।

ভদোদরার জেলাশাসক এবি গোর বলেন, ‘অন্যান্য এজেন্সির সাথে উদ্ধারকাজে নেমেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের সদস্যরা। আমরা বাকিদের উদ্ধার করার চেষ্টা করছি।’

ভদোদরা দমকল বাহিনীর প্রধান বলেন, (বৃহস্পতিবার) বিকেলের হরনি লেকে একটি বোট উলটে যায়। যে বোটে শিক্ষার্থীরা ছিল। আর তারা পিকনিকে এসেছিলেন। এখন পর্যন্ত সাতজন শিক্ষার্থীকে উদ্ধার করেছে দমকল বাহিনী। নিখোঁজদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন (জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের সদস্যরা)।

এই ঘটনায় শোকপ্রকাশ করেন গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল। তিনি বলেন, ভদোদরার হরনি লেকে নৌকাডুবি হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যে নিরীহ শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। এই শোকের মুহূর্তে তাদের পরিবারকে গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। এই শোকের মুহূর্তে ঈশ্বর যেন তাদের শক্তি দেন। ওই নৌকায় যে শিক্ষার্থী ও শিক্ষকরা ছিলেন, তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে সাহায্য প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: নিখোঁজ অনেকেভারত
Previous Post

১১ এমপি নিয়ে সংসদে প্রকৃত বিরোধী দল হতে চায় জাপা

Next Post

যুক্তরাষ্ট্রে আবারও নিষিদ্ধ ‘অ্যাপল ওয়াচ’ আমদানি

Next Post
অ্যাপল ওয়াচের আধুনিক ডিজাইন ও ফিচার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে আবারও নিষিদ্ধ ‘অ্যাপল ওয়াচ’ আমদানি

বিসিবি ও স্পন্সর প্রতিনিধির সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির স্পন্সরের ভূমিকায় দেখা মিলতে পারে বেটিং প্রতিষ্ঠানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT