চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সাত কারণে আপনি এখনও ‘সিঙ্গেল’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 11, মার্চ 2023
in লাইফস্টাইল
A A
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে একা নারী, পাহাড়ের উপরে বসে সূর্যাস্ত দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনি কি ‘সিঙ্গেল’? ‘সিঙ্গেল’ থাকার পেছনে অবশ্যই কোন কারণ আছে। হতে পারে এই পথ আপনারই বেছে নেয়া। মনের অজান্তেই হয়তো ঘটছে। হয়তো নিজেও সেটা উপলব্ধি করতে পারছেন না। এই ফিচারে একা থাকার পেছনের সাতটি কারণ সম্পর্কে লেখা হয়েছে। মিলিয়ে দেখুন তো আপনার সাথে বিষয়গুলো মিলে যায় কিনা!

প্রাক্তনকে ভুলতে পারেননি: আপনি এখনও একা থাকার কারণ হতে পারে আগের সঙ্গীকে এখনও ভুলতে না পারা। আপনি হয়তো নিজেকে বোঝান যে সব শেষ, কিন্তু তার পরেও আপনার মনের বড় অংশ দখল করে আছে অতীত। সামাজিক মাধ্যমে হয়তো এখনও সেই মানুষটির প্রোফাইল ঘাটা হয়। তার দেয়া উপহারগুলো সযত্নে রেখে দিয়েছেন। প্রাক্তনকে মন থেকে মুছে ফেলতে না পারলে নতুন সম্পর্কে জড়ানো সহজ নয়।

অতিরিক্ত বাছ-বিচার: সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে কী কী লক্ষ্য করেন আপনি? বডি ল্যাংগুয়েজ, শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষেত্র, রূপ, আর্থিক অবস্থা, বংশ সহ আরও অনেক বিষয় দেখা হয় ‘পারফেক্ট’ সঙ্গী খোঁজার জন্য। কিন্তু ‘পারফেক্ট’ বলে যেহেতু কিছু নেই, তাই আপনারও কাউকেই পছন্দ হয় না। সব মিলে গেলেও হয়তো কথা বলার ধরন কিংবা হাঁটার ভঙ্গি পছন্দ হয় না। আর এত খুঁতখুঁতে হওয়ার কারণেই একা জীবন কাটাতে হচ্ছে আপনার।

বাহিরে সময় না কাটানো: আপনি খুব ঘরকুনো। অপরিচিত মানুষের সাথে মিশতে পছন্দ করেন না। পরিচিতি গণ্ডির বাইরে যেতে ভালো লাগে না। বাহিরে সময় কম কাটান। এরকম অভ্যাস যাদের, তাদের ‘সিঙ্গেল’ থাকার সম্ভাবনা বেশি। কারণ, সারাদিন রুমে বসে টিভি দেখলে সঙ্গী খুঁজবেন কখন? একাকীত্ব ঘোচাতে হলে বাহিরে সময় কাটাতে হবে এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে হবে।

অতিরিক্ত আত্মবিশ্বাস: আত্মবিশ্বাস থাকা ভালো। কিন্তু কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। অতিরিক্ত আত্মবিশ্বাস যাদের, তারা সহজে কাউকে সুযোগ দিতে চান না। নিজে যা ভাবেন, তার বাইরে কিছু ভাবতেও চান না। কারও পরামর্শও গ্রহণ করতে পারেন না। ফলে এধরনের মানুষের একা থাকার সম্ভাবনা বেশি। অতিরিক্ত আত্মবিশ্বাসী মানুষ নিজের ভুল দেখেন না, অপরের ভুলটাই চোখে পড়ে সবসময়।

আত্মবিশ্বাসের অভাব: অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা যেমন সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকর, তেমনই ক্ষতিকর হলো আত্মবিশ্বাসের অভাব। আত্মবিশ্বাস নেই যাদের তারা পছন্দের মানুষের সামনে দাঁড়াতে, কথা বলতে ভয় পান। কেউ যদি ডেট-এ যাওয়ার প্রস্তাবও দেয়, তাদের মাথায় অনেক নেতিবাচক চিন্তা ঘুরপাক খায়। যেমন, ‘এত মানুষ থাকতে আমাকে কেন যেতে বললো?’, ‘এটা কি কোনো রসিকতা?’ যাদের আত্মবিশ্বাসের অভাব আছে, তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে দোষী মনে করেন।

আপনি রহস্যময়: অনেকেই নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করেন। নিজের সম্পর্কে কিছুই শেয়ার করেন না কারো সাথে। তবে এই অভ্যাস সম্পর্ক গড়ার ক্ষেত্রে ক্ষতিকর। কারণ, কারো সম্পর্কে একেবারেই কিছু না জেনে কেউ সম্পর্ক এগুতে চায় না। আর তাই রহস্যময় মানুষের কারো সঙ্গে মানসিক সংযোগ গড়ে ওঠে না।

নিজেকে নিয়েই ব্যস্ত: যে মানুষ নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত, সেই মানুষের পাশে কে থাকতে চায় বলুন? যদি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে চান, তাহলে আরেকজনের সঙ্গে সম্পর্কে না জড়ানোই ভালো।- লিস্ট একেএ

Tags: একাসম্পর্কসিঙ্গেল
Previous Post

সিলিকন ভ্যালি ব্যাংকের পতন কীভাবে, কী হবে ফলাফল?

Next Post

মিচেলের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড

Next Post
নিউজিল্যান্ড ক্রিকেটার মিচেল উলসের সেঞ্চুরির পর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিচেলের সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরল নিউজিল্যান্ড

ইলন মাস্ক টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলিকন ভ্যালি ব্যাংক কিনতে আগ্রহী ইলন মাস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT