চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শিকার শিশুর চিকিৎসায় সিএমএইচে মেডিকেল বোর্ড গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 09, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ, স্বাস্থ্য
A A
চিকিৎসক শিশু রোগীর পাশে দাঁড়িয়ে চিকিৎসা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা এখনো আশঙ্কাজনক। পেড্রিয়াটিক বিভাগের আইসিইউতে নিবিড় পরিচর্যায় চিকিৎসধীন শিশুটির জন্য ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে সিএমএইচ কর্তৃপক্ষ।

ঢাকা সিএমএইচের কমাড্যান্ট ব্রি. জে.:মো সোলাইমান চ্যানেল আইকে জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। সর্বোচ্ছ চেষ্টা ও তদারকিতে শিশুটির চিকিৎসা চলছে।

গত বৃহস্পতিবার মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণের শিকার শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতাল পরে ফরিদপুর সরকারি হাসপাতালে নেয়া হয়। শিশুটির অবস্থা গুরুতর থাকায় সেখান থেকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়।

প্রথমে গাইনি পরে শিশু বিভাগে নিয়ে শিশু আইসিউতে নেয়া হয়। শুক্রবার রাতে শিশুটির অবস্থার আরো অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চারসদস্যের মেডিকেল বোর্ড গঠন করে।চিকিৎসকরা জানান, শিশুটি সেপটিসেমিয়া বা ইনফেকশন জনিত জ্বরে আক্রান্ত।

এই অবস্থায় দিনভর শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভিড় করেন বিভিন্ন দাযিত্বশীল ব্যক্তি ও দলের নেতাকর্মীরা। পরে সন্ধায় শিশুটিকে শনিবার সন্ধায় ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। রাতেই শিশুটির চিকিৎসায় গঠন করা হর ৭ সদস্যের মেডিকেল বোর্ড। রাতে মেডিকেল বোর্ড শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

রোববার (৯ মার্চ) সকালে মেডিকেল বোর্ড শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা দিয়েছেন। ঢাকা সিএমএইচের কমাড্যান্ট ব্রি জে মো. সোলাইমান জানিয়েছেন শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলেও এখনো বেঁচে আছে। শিশুটির মৃত্যুর নানান গুজব না নিয়ে তাদের কাছেও অনেকেই জানতে চাচ্ছেন। শিশুটির চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে চিকিৎসকরা কাজ করছেন বলে জানান তিনি।

Tags: ধর্ষণের শিকার শিশুমাগুরাসিএমএইচ
Previous Post

বহু বছর আগে প্রেম-বিচ্ছেদের পরে একমঞ্চে কারিনা-শহিদ

Next Post

সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি: এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের

Next Post
নিউজিল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফি: এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের

শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষকদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT