চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবির পৃথক অভিযানে অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ৭

ইবনে সাঈদ অঙ্কুর by ইবনে সাঈদ অঙ্কুর
8:23 পূর্বাহ্ন 14, জুলাই 2026
in - সেমি লিড, অপরাধ
A A
ডিবি পুলিশের সঙ্গে গ্রেপ্তারকৃত ৭ জনের ছবি, অস্ত্র ও ইয়াবা উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, ভারতীয় এস্কাফ (Eskuf) সিরাপ, ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একাধিক যানবাহন জব্দের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসব অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জয়নাল (৪২), মো. সামিউল হক (৪৩), নুর ইসলাম সুরুজ (৪৪), মো. হাফিজুর রহমান ওরফে লালমিয়া (৪৫), সোহান চৌধুরী (৩০), মো. রবিউল ইসলাম মুন্না (২৪) এবং মো. কাশেম (৩৫)।

ডিবির মিরপুর বিভাগ জানায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে দারুস সালাম থানার গাবতলী ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় অস্ত্র ও মাদক বহনের সন্দেহে দুটি প্রাইভেটকারে তল্লাশির উদ্যোগ নিলে একটি গাড়ির চালক পুলিশের সংকেত অমান্য করে ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মো. জয়নালকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি, জয়নালের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে দুইটি বিদেশি বন্দুক, একটি বিদেশি এলজি, ১৫ রাউন্ড লিড বল কার্তুজ এবং ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই অভিযানে অপর একটি প্রাইভেটকার থেকে আরও ৪৫০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়। পাশাপাশি মাদক ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ডিবি জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় এস্কাফ সিরাপ রাজধানীতে এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করত। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা অস্ত্রবাহী এস্কর্ট গাড়ি ব্যবহার করত বলেও দাবি করেছে সংস্থাটি। এ ঘটনায় দারুস সালাম থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতকদের গ্রেপ্তার এবং চক্রটির অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

অন্যদিকে, সোমবার সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে ডিবির ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিম উত্তরা পূর্ব থানার আজমপুর বিডিআর বাজার ও সমবায় মার্কেটের সামনে অভিযান চালায়। এ সময় ১ হাজার ২০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ সামিউল হক, নুর ইসলাম সুরুজ এবং হাফিজুর রহমান ওরফে লালমিয়াকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানায়, এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, ডিবির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে কাফরুল থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহান চৌধুরী, মো. রবিউল ইসলাম মুন্না ও মো. কাশেমকে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এক্স নোয়া মডেলের গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, গ্রেপ্তারকৃতরা কক্সবাজার থেকে বিভিন্ন পণ্যবাহী পার্সেলের আড়ালে ইয়াবা ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

ডিবি আরও জানায়, গ্রেপ্তারকৃত সোহান চৌধুরীর বিরুদ্ধে কাফরুল ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কাফরুল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Tags: ডিএমপিডিবিঢাকা মেট্রোপলিটন পুলিশ
Previous Post

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

Next Post

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

Next Post
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ ভারী বর্ষণের আশঙ্কা

ইরানে বিস্ফোরণের শব্দের দৃশ্য, ধোঁয়া ও আলো ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হরমুজ ইস্যুতে উত্তেজনা: ইরানে একাধিক বিস্ফোরণের শব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT