চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

সুমন রায় by সুমন রায়
4:16 অপরাহ্ন 05, অক্টোবর 2025
in অপরাধ, জনপদ, নরসিংদী
A A
নরসিংদী পুলিশ স্টেশনের সামনে গ্রেপ্তারকৃত ৭ জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত থেকে আজ রোববার (৫ অক্টোবর) ভোর পর্যন্ত নরসিংদী সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নরসিংদী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম।। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী এলাকার মৃত মাহমুদুর রশিদের ছেলে ফজলুল রশিদ আদর (৪০), হাজীপুরের বিরাজ খা’র ছেলে কুদরত হাসান রবিন (২৩) ও মো. রকিব খা (৩০), ব্রাহ্মন্দী এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে সোহাগ মিয়া (৩৫), বৌয়াকুড় এলাকার শওকত মিয়ার ছেলে মো. তানভীর মিয়া (২২), শিবপুর উপজেলার দত্তের গাঁও ভিটিপাড়া এলাকার শামসুল হক খন্দকারের ছেলে শফিকুল ইসলাম সুমন (৪৪) এবং নরসিংদী শহরের বানিয়াছর এলাকার শামসুল আলমের ছেলে শান্ত মিয়া (২৩)।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী শহরের আরশীনগর মোড়ে অটোরিক্সা চালকদের থেকে চাঁদা আদায়ের সময় ২ জনকে আটক করলে পুলিশের উপর হামলা চালায় চাঁদাবাজরা। এ সময় দুই আটককৃত চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনের ওপর হামলা চালিয়ে আহত করা হয়। এই ঘটনায় ওইদিন রাতে নরসিংদী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা করা হয়। নরসিংদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনার সাথে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সকল আসামীদের নরসিংদী আদালতে পাঠানো হচ্ছে। আমরা আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করব।

Tags: চাঁদাবাজিনরসিংদী
Previous Post

নিউইয়র্কের টাইমস স্কয়ারে সর্ববৃহৎ দুর্গাপূজা

Next Post

বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

Next Post
ভারত-পাকিস্তান অধিনায়কদের হাত না মেলানোর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

বাংলাদেশের তিন বিএনপি নেতা, শোকজের বিষয় নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী নেতাকে মিষ্টিমুখ করানোয় ৩ বিএনপি নেতাকে শোকজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT