চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্যক্রম ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ৭ নেতাকর্মী গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য রোমান আহমেদ (৩২), আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫), কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান (৪০), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫), তেজগাঁও থানা যুবলীগের ২৬ নং ওয়ার্ড এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪০) ও আওয়ামী লীগের বংশাল থানার ৩৩ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মো. সানাকাত (৩৮)।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি জানায়, শুক্রবার রাত গভীর রাতে ডিবি-তেজগাঁও বিভাগ রাজধানীতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব ও মো. মিজানুর রহমাকে গ্রেপ্তার করে। অন্যদিকে একইদিনে সন্ধ্যায় হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম।

রাত পৌনে ১১টার দিকে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম ডেমরা থানাধীন বাঁশেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। শুক্রবার দিবাগত রাতে বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. সানাকাতকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এরআগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই মিছিলের পর একটি বাইকসহ ছয়জনকে আটকের তথ্য দেয় পুলিশ। বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের (এনসিপি) সামনে জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে মিছিল নিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুসারীরা।

সেসময় প্রত্যক্ষদর্শীরা বলছেন, “হঠাৎ দেখি ‘হাজারখানেক’ লোক ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ স্লোগান দিয়ে, জয়বাংলা স্লোগান দিয়ে বাংলামোটর থেকে বোরাক টাওয়ারের দিকে আসছে।

“মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘হঠাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান দিচ্ছিল তারা।”

গতকাল ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেছিলেন, “বাংলামোটর থেকে আওয়ামী লীগের লোকজন মিছিল নিয়ে আসছিল। পুলিশ একটি বাইকসহ ছয়জনকে আটক করেছে।”

Tags: আওয়ামী লীগঝটিকা মিছিলডিবি
Previous Post

দীর্ঘ গণনা শেষে জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

Next Post

নোয়াখালীতে ৪২৫টি কচ্ছপ উদ্ধার, পালিয়েছে পাচারকারীরা

Next Post
নোয়াখালীতে উদ্ধার কচ্ছপের বড় সংগ্রহ, পাচারকারীরা পালিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে ৪২৫টি কচ্ছপ উদ্ধার, পালিয়েছে পাচারকারীরা

নেত্রকোনায় নৌকা ও স্পিডবোটের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় স্পিডবোট-নৌকার সংঘর্ষ, একজনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT