চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাকী আখন্দের জন্মদিন: আড্ডা-গানে মাতবেন তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 18, জুন 2021
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় গায়ক লাকী আখন্দের জন্মদিনে গানের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা গানের কিংবদন্তী সংগীত পরিচালক, শিল্পী লাকী আখান্দ এর ৬৫তম জন্মদিন শুক্রবার (১৮ জুন)। যাকে গল্প, গান ও আড্ডায় স্মরণ করবেন সংগীতাঙ্গনের এই সময়ের গুণী কয়েকজন মানুষ।

এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তরুণ শিল্পী অন্তু গোলন্দাজ। যিনি লাকী আখন্দের ব্যান্ড দল ‘হ্যাপী টাচ’-এর মিউজিক অ্যারেঞ্জার ও ভোকাল হিসেবে কাজ করতেন।

অন্তু জানান, লাকী আখন্দ বাংলা গানের কিংবদন্তী একজন মানুষ। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি। তাকে স্মরণের মধ্য দিয়ে মূলত নিজেদেরই সম্মানিত করার প্রয়াস থেকেই তাঁর ৬৫তম জন্মদিনে এই আয়োজন।

করোনা পরিস্থিতির কারণে এবারও স্মরণ অনুষ্ঠানটি ভার্চুয়ালিই করছেন বলে জানান অন্তু। যা তার ফেসবুকে শুক্রবার রাত ৮টায় সরাসরি সম্প্রচার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী, গীতিকার গোলাম মোর্শেদ, ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান, সামিনা চৌধুরী, তানভীর আলম সজীব এবং পুতুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অন্তু গোলন্দাজ নিজেই।

লাকী আখন্দের কালজয়ী গানগুলোর মধ্যে তার নিজের গাওয়া ও অন্য কণ্ঠশিল্পীদের জন্য সংগীতায়াজনে করা বিখ্যাত ও উল্লেখযোগ্য গানগুলো হলো: এই নীল মণিহার, আবার এলো যে সন্ধ্যা, আমায় ডেকো না, মামনিয়া, আগে যদি জানতাম, হৃদয় আমার, যেখানে সীমান্ত তোমার, কবিতা পড়ার প্রহর এসেছে , কে বাঁশি বাজায় রে, বিতৃষ্ণা জীবনে আমার, কি করে বললে তুমি, লিখতে পারি না কোনও গান, ভালোবেসে চলে যেও না প্রভৃতি।

Tags: আড্ডাকবিকিংবদন্তীগাননির্মলেন্দু গুণফুয়াদ নাসের বাবুলাকী আখন্দলাবু রহমানলিড বিনোদনসংগীতসামিনা চৌধুরী
Previous Post

বিশ্ব বাবা দিবস: বাবা যখন বন্ধু, জীবন তখন মসৃণ

Next Post

খোঁজ মিলেছে নিখোঁজ আবু ত্ব-হার

Next Post
নিখোঁজ আবু ত্ব-হার এর ছবি, বাংলাদেশি যুবক, খোঁজে পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খোঁজ মিলেছে নিখোঁজ আবু ত্ব-হার

শেরনি ও জাগামে ধানুশের সিনেমার পোস্টার, ভারতীয় সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামাজনে বিদ্যা বালান, নেটফ্লিক্সে ধানুশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT