চলতি মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে ৬০ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতায় শঙ্কিত চিকিৎসকরাও। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতার বিষয়টি সরকারের ঊর্ধ্বতনদের আমলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডেঙ্গু চিকিৎসায় নির্ধারিত বিশেষায়িত হাসপাতাল সংশ্লিষ্টরা।








