চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ সদস্য নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের তামিলনাড়ুতে সড়ক দুর্ঘটনায় এক বছরের শিশুসহ একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দু’জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার ৬ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এদিন স্থানীয় সময় ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর ইয়েনগুর থেকে একই পরিবারের সাত সদস্যসহ আটজন একটি প্রাইভেট গাড়ি নিয়ে পেরুনথুরায়ের দিকে যাচ্ছিলেন। সালেম-ইরোড হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় ভোর ৪টার দিকে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা দেয়। এসময় গাড়ির গতিবেগ এতই বেশি ছিল যে, গাড়িটি লরির পিছনে ঢুকে যায়।

জানা যায়, ঘটনাস্থলেই গাড়িতে থাকা আট জনের মধ্যে ছ’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে এক বছরের শিশুও রয়েছে। শিশুর মা, বাবারও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গাড়িতে থাকা চালকসহ আরও এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

জানা গিয়েছে, গাড়ির চালক ভিগনেশ এবং অন্য এক যাত্রী প্রিয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। কী করে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটে।

Tags: তামিলনাড়ুভারত
Previous Post

কামিন্স-স্মিথ-ম্যাক্সওয়েলকে নিয়েই বিশ্বকাপে অস্ট্রেলিয়া

Next Post

শুভ জন্মাষ্টমী: ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি

Next Post
শ্রীকৃষ্ণের সুন্দর মূর্তি, ভক্তদের জন্য পুজো ও পূজার উপকরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ জন্মাষ্টমী: ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি

বন্যার পানিতে ডুবে গেছে গ্রামাঞ্চল ও বাড়িঘর. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বহু হতাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT