চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগ্রহের তুঙ্গে ‘দামাল’, মাসজুড়ে আছে আরও ৫ ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 05, অক্টোবর 2022
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার পোস্টার, বিভিন্ন ধরণের ছবি ও চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্দা পরিস্থিতি সামলে স্বস্তি ফিরেছে ঢাকাই সিনেমায়! ‘পরাণ’ ‘হাওয়া’র সাফল্যের পর নিয়মিত মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। প্রেক্ষাগৃহে সংশ্লিষ্টদের মুখেও হাসি ফুটেছে। তারা চাইছেন, সিনেমা মুক্তি ও দর্শকদের হলে ফেরার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে।

সেই ধারাবাহিকতায় চলতি মাস জুড়ে মুক্তির মিছিলে আছে অন্তত হাফ ডজন বাংলা ছবি। এসবের মধ্যে সবচেয়ে আলোচনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘দামাল’। এছাড়াও ৫টি সিনেমার কথা শোনা যাচ্ছে।

চলতি মাসে মুক্তির প্রতীক্ষায় থাকা আরও ৫টি ছবি হলো মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘যাও পাখি বলো তারে’, ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় ‘হৃদিতা’, মিজানুর রহমান পরিচালিত ‘রাগী’, ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ এবং রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’।

প্রযোজক ও নির্মাতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রথম সপ্তাহে (৭ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে মানিকের ‘যাও পাখি বলো তারে’। ছবিতে অভিনয় করেন মাহিয়া মাহি, আদর, রাশেদ অপু, শিমন প্রমুখ। এরইমধ্যে ছবিটির প্রচারণাও শুরু করেছেন সংশ্লিষ্টরা।

একই দিনে যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহানের পরিচালনায় ‘হৃদিতা’ মুক্তি পাচ্ছে। সরকারি অনুদান পাওয়া এই ছবিটি আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। এই ছবিটিও তারকাবহুল। ইতোমধ্যে ট্রেলার রিলিজের পর আলোচনায় আছে হৃদিতা। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক এবিএম সুমন ও চিত্রনায়িকা পূজা চেরী।

মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১৪ অক্টোবর মুক্তি পাচ্ছে মিজানুর রহমান পরিচালিত ‘রাগী’। এতে অভিনয় করেন মুনমুন, আঁচল, আবির, সনি প্রমুখ। ট্রেলার রিলিজের পর নানা দিক নিয়ে হচ্ছে সমালোচনা।

‘রাগী’র পরের সপ্তাহে মুক্তির মিছিলে আছে আরও দুটি ছবি। একটি ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’, অন্যটি রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’। যেখানে অভিনয় করেন শিপন মিত্র, হুমায়রা সুবাহ, ওমর সানী, শাহনূর, তানভীর প্রমুখ।

অক্টোবর শেষ হবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তারকাবহুল ‘দামাল’র মুক্তির মাধ্যমে। যেখানে অভিনয় করেছেন ‘পরাণ’র হিট জুটি শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, রাশেদ অপুসহ অনেকে।

ট্রেলার ও গান প্রকাশের মাধ্যমে ইতোমধ্যে দর্শকের নজর কেড়েছে ‘দামাল’। সিনেমাপ্রেমীরা জানাচ্ছেন, তাদের আগ্রহ বেশি ‘দামাল’-এ।

তাদের ব্যাখ্যা, নির্মাতা হিসেবে রাফী ইতোমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তাই তার নির্মিত ছবিতে আগ্রহ বেশি। এর আগে তিনি বড়পর্দায় পোড়ামন ২ এবং পরাণ দিয়ে বাজিমাৎ করেছেন। পাশাপাশি টিম ‘দামাল’ ইতোমধ্যেই ভিন্নধর্মী প্রচারণায় নেমে পড়েছে। যা দেখে সিনেমা প্রেমীরা ছবির প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছেন।

ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ‘দামাল’ নিয়ে দর্শকের আরও একটি আগ্রহের কারণ, সিনেমাটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ফুটবল নিয়ে! ‘দামাল’ মুক্তি পাবে ২৮ অক্টোবর।

Tags: আনিসুল হকইমপ্রেসইস্পাহানি আরিফ জাহানচ্যানেল আইদামালপরিচালকবসন্ত বিকেলরাগীরায়হান রাফীরোহিঙ্গালিড বিনোদনসিনেমাহৃদিতা
Previous Post

বার্সার সঙ্গে ‘অবিচার’ হয়েছে

Next Post

সন্তানদের ‘গায়ে হাত তুলেছেন’ ব্র্যাড পিট, ‘গলা চেপে ধরেছেন’ জোলির

Next Post
ব্র্যাড পিট ও জোলি একসঙ্গে উপস্থিত, ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানদের 'গায়ে হাত তুলেছেন' ব্র্যাড পিট, 'গলা চেপে ধরেছেন' জোলির

পাহাড় ধসের কারণে সড়ক বন্ধ, উদ্ধার কাজ চালাচ্ছেন সেনা সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT