চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রলারে ভেসে আসা ৬ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:05 অপরাহ্ন 24, এপ্রিল 2023
in কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তারা মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক পয়েন্ট সাগরে উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে উদ্ধার হওয়া মৃত ১০ জনের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় পরিবার প্রতি ২৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে এসব মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার রফিক মিয়ার ছেলে সামশুল আলম প্রকাশ সামশু মাঝির মরদেহ গ্রহণ করেন স্ত্রী রোকেয়া বেগম, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকার জসিম উদ্দীনের ছেলে তারেকের মরদেহ গ্রহণ করেন তার বাবা, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের জাফর আলমের ছেলে শওকত উল্লাহর মরদেহ গ্রহণ করেন ভাই আয়াত উল্লাহ, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাহজাহানের মরদেহ গ্রহণ করেন স্ত্রী হাফিজা বেগম, শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের মুসা আলীর ছেলে গণি ওসমানের মরদেহ গ্রহণ করেন মা জহুরা বেগম, একই ইউনিয়নের মোহাম্মদ হোসনের ছেলে নুরুল কবিরের মরদেহ গ্রহণ করেন তার বাবা।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের উপস্থিতিতে মরদেহ হস্তান্তরকালে জেলা প্রশাসনের পক্ষে নিহতদের পরিবার প্রতি নগদ ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, দাফনসহ অন্যান্য কাজের জন্য প্রাথমিকভাবে এ অনুদান দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, মৃত উদ্ধার ১০ জনের মধ্যে ৬ জনের মরদেহ স্বজনরা শনাক্ত করার পর যাচাই-বাছাই শেষে নিকট স্বজনদের হস্তান্তর করা হয়েছে। অপর ৪ জনের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। মৃতদেহ হস্তান্তর হওয়া এবং শনাক্ত না হওয়া সকলের মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা পরীক্ষা করার পর পরিচয় আরও নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সুপার আরও বলেন, শনাক্ত হওয়া যে ৬ জনের মরদেহ হস্তান্তর হয়েছে, তাদের থানায় এজাহার জমা দিতে বলা হয়েছে। এজাহার পাওয়ার পর মামলা নথিভুক্ত হবে।

এর আগে রবিবার দুপুরে নাজিরারটেক সমুদ্র উপকূলে ভেসে আসা একটি ট্রলার থেকে উদ্ধার হওয়া ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৬ জনের মরদেহ হস্তান্তরের পর এখন ৪ জনের মরদেহ রয়েছে। তারা হলেন- মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৮), শাহাব মিয়ার ছেলে সাইফুল্লাহ (২৩), মোহাম্মদ আলীর ছেলে পারভেজ মোশাররফ (১৪), চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কবির হোসাইনের ছেলে সাইফুল ইসলাম (৩৪) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের পরিচয় নিশ্চিত না হওয়ায় হস্তান্তর করেনি পুলিশ।

Tags: কক্সবাজার
Previous Post

ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিতে ছাত্রলীগের আহ্বান

Next Post

বেশিরভাগ সময় হাওরে কাটাতে চান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি

Next Post
বেশিরভাগ সময় হাওরে কাটাতে চান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি

বেশিরভাগ সময় হাওরে কাটাতে চান সদ্য বিদায়ী রাষ্ট্রপতি

তথ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়া প্রতিনিধির প্রশ্নের উত্তর দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এদেশের সরকার পরিবর্তনের এখতিয়ার বিদেশিদের নেই: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT