চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৮ শতাংশ মানুষ মনে করে সামাজিকভাবে বাংলাদেশ সঠিক পথে আছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 29, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে বিভিন্ন আয়ের স্তর অনুযায়ী নগর ও গ্রামীণ এলাকার বিভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্যা এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবস্থা সম্পর্কে বাংলাদেশের জনগণের ধারণা জানতে যৌথভাবে একটি সমীক্ষা পরিচালনা করে যেখানে দেখা যায় দেশের ৫৮ শতাংশ মানুষ মনে করেন, সামাজিকভাবে বাংলাদেশ সঠিক পথে চলছে।

সেই সমীক্ষার প্রতিবেদন ‘দ্য স্টেট অফ বাংলাদেশ’স পলিটিক্যাল, গভর্নাল, ডেভলপমেন্ট অ্যান্ড সোসাইটি’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত চলা এই সমীক্ষায় অংশ নেন বাংলাদেশের ৬৪টি জেলার মোট ১০,২৪০ জন নারী ও পুরুষ। ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালেও একই বিষয়ে সমীক্ষাটি করা হয়েছিল।

বাংলাদেশের সমাজ, রাজনীতি ও অর্থনীতির গতিশীলতা

বাংলাদেশ সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সঠিক পথে চলেছে কিনা, সমীক্ষার অংশগ্রহণকারীদের কাছে তা জানতে চাওয়া হয়। সমীক্ষায় জানা যায়, ৫৮ শতাংশ মানুষ মনে করে সামাজিকভাবে বাংলাদেশ সঠিক পথে চলছে, আর ৩৯ শতাংশ মনে করে বাংলাদেশ সামাজিকভাবে ভুল পথে চলছে । বাংলাদেশের রাজনীতি সঠিক পথে চলছে এমন ধারণা পোষণ করেন ৩৯ শতাংশ মানুষ, আর ৪৮ শতাংশ মনে করে এক্ষেত্রে দেশ ভুল পথে চলছে। মাত্র ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতি ঠিক দিকেই এগোচ্ছে, ৭০ শতাংশ বলেছেন বাংলাদেশের অর্থনীতি ভুল দিকে চলছে। ২০১৯ সালের তুলনায় এবারের সমীক্ষার তিনটি দিকেই মানুষের ইতিবাচক ধারণা অপেক্ষাকৃত কম যা সামগ্রিকভাবে দেশের পরিস্থিতি সম্পর্কে মানুষের নেতিবাচক মূল্যায়নের বহিঃপ্রকাশ।

অর্থনৈতিক অবস্থার ভবিষ্যৎ নিয়ে দেশের নিম্ন আয়-গোষ্ঠীর ইতিবাচকতা উচ্চ আয়-গোষ্ঠীর তুলনায় অনেক বেশি কমেছে। ৫,০০০ টাকা বা তার চেয়ে কম আয় করে এমন ৮৪ শতাংশ মানুষ ২০১৯ সালে জানিয়েছিলেন, তাদের মতে দেশের অর্থনীতি সঠিকপথে আছে। ২০২২ সালে মাত্র ৩২ শতাংশ মানুষের কাছ থেকে এই উত্তর পাওয়া গেছে। অর্থাৎ ৫২ শতাংশ মানুষ আগের ইতিবাচক অবস্থান থেকে সরে এসেছে। তুলনায় দেখা যায়, ৪০,০০০-৫০,০০০ হাজার টাকা মাসিক আয় যাদের, তাদের মাঝে এই পরিবর্তনের হার ৩০ শতাংশ, অর্থাৎ ২০১৯ সালে ৫৮ শতাংশ মানুষ ইতিবাচক ধারণা পোষণ করতো আর ২০২২ এ ইতিবাচক ধারণা করে ২৭ শতাংশ।

জরিপের ৪৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাদের মতে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এ সম্পর্কে
মোট ৮৪ শতাংশ মানুষ জানিয়েছেন, এই সমস্যা তাদের জীবন ও জীবিকার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। ব্যবসায়িক মন্দা, বেকারত্ব, দুর্নীতি, রাজনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি সমস্যার কথাও জরিপে উঠে এসেছে।

গণতন্ত্র

২০২২ সালের এই জরিপে উত্তরদাতাদের প্রায় ৫৪ শতাংশ জানিয়েছেন, বাংলাদেশে এমন একটি পরিবেশ বিদ্যমান যেখানে একদল রাজনীতি ও শাসনব্যবস্থায় শক্তিশালী ভূমিকা পালন করে। ২০১৯ সালে এই একই মত পোষণ করেছিলেন ৭২ শতাংশ জনগণ। লক্ষনীয় ব্যাপার হল, ২০১৯ সালে ১১ শতাংশ মানুষ ভাবত ক্ষমতাসীন দলের প্রভাব রাজনীতিতে নেতিবাচক। ২০২২ সালে এসে এমনটি ভাবছে ৩৪ শতাংশ মানুষ।

রোহিঙ্গাদের প্রতি মনোভাব

জরিপটি আরও বলছে, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি মানুষের সহানুভূতি কমে যাচ্ছে। নিজেদের মাঝে শরণার্থীদের স্বাগত জানাবে- জনমনে এমন মনোভাব ক্রমান্বয়ে কমেছে। ২০১৮ সালে ৩৪ শতাংশ, সেখান থেকে ২০১৯ সালে ১৫ শতাংশ ও ২০২২ সালে ১৩ শতাংশ মানুষ শরণার্থীদের সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছে। ৪৪ শতাংশ মানুষ মনে করে, সরকার শরণার্থীদের জন্য যথেষ্ট করেছে ও করছে।

পদ্মা সেতু

সংখ্যাগরিষ্ঠ মানুষ (৭২ শতাংশ) বলেছেন, পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য। সেতু নির্মাণের কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে জরিপে অংশ নেয়া প্রায় অর্ধেক মানুষ ( ৪৭ শতাংশ)। অন্যদিকে ২৮ শতাংশ মানুষ কৃতিত্ব দিয়েছে বাংলাদেশ সরকারকে।

Tags: জরিপব্র্যাক ইনস্টিটিউট
Previous Post

ট্রেন টু হায়দ্রাবাদ

Next Post

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের আলোচনা সভা, সরকারি ভবনে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন অংশীদার: প্রধানমন্ত্রী

গোলকিপারকে মারধর করে বালতি ছুঁড়ে দেওয়া হচ্ছে, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলকিপারের মুখে বালতি ছুঁড়ে ৩ মাসের জেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT