চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, ধর্ম ও জীবন, বাংলাদেশ
A A
বিশ্ব ইজতেমার শেষ দিনে লাখো মুসল্লির আখেরি মোনাজাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ২ পর্বে ৬ দিনের ৫৭তম বিশ্ব ইজতেমা। তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার মঙ্গল ও বাংলাদেশের শান্তি কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।

রোববার ১১ ফেব্রুয়ারি সকাল ১১টার পর মোনাজাত শেষ হওয়ার পর মুসল্লিরা টংগী মাঠ ছাড়তে শুরু করেন।

টংগীর তুরাগ তীরে লাখো মুসল্লি। মাইকে ভেসে আসছে বয়ানের আওয়াজ। সময়ের সাথে সাথে তুরাগপাড়ে মানুষের ভীড়ও বাড়ছে। মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা পায়ে হেঁটেই ইজতেমা মাঠে পৌঁছান।

তুরাগ তীরের ১৬০ একর আয়তনের মূল মাঠ তখন পরিপূর্ণ। দেশী-বিদেশী নানা বয়স ও পেশার মানুষ অপেক্ষা করতে থাকেন মোনাজাতের জন্য। মাঠে চলে সমাপনী বয়ান। লাখ লাখ মুসল্লির অপেক্ষা আখেরী মোনাজাতের জন্য।

এর মধ্যেই তাবলীগ জামাতের দিল্লীর নিজাম উদ্দিন মারকাসের সূরা সদস্য মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্দালভি আমন্ত্রণ জানান আখেরি মোনাজাতে অংশ নিতে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের মধ্যে শুরু হয় মোনাজাতের জন্য ব্যাকুলতা। যে যার অবস্থানে থেকে কেবলামুখী হয়ে দু’হাত তুলে ধরেন।

বিশ্ব ইজতেমার শেষ দিনে মুসল্লিরা আখেরি মোনাজাত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হয় কাঙ্খিত মোনাজাত। ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে তুরাগ তীর।

এক পর্যায়ে মওলানা ইউসুফ বলেন, হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমাদের কবুল করে নাও। খারাপ কাজ থেকে হেফাজত কর। সেই সময় অনেকেই দু’হাত তুলে কান্নায় ভেঙ্গে পড়েন।

বিশ্ব মানবতার মঙ্গল ও কল্যাণ কামনা করা হয় আখেরি মোনাজাতে। মুসল্লিরা দোয়া করেন শান্তি আর সমৃদ্ধিময় প্রিয় মাতৃভূমির জন্য।

Tags: ইজতেমাতাবলীগ
Previous Post

‘রিয়ালের সেরা সময়ে কেউ ধারেকাছেই যেতে পারে না’

Next Post

ইমরান খানকে ঠেকাতে ‘জোট সরকার’ গড়তে রাজি নওয়াজ-বিলাওয়াল!

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানকে ঠেকাতে 'জোট সরকার' গড়তে রাজি নওয়াজ-বিলাওয়াল!

অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT