চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানে তাপপ্রবাহে ৬ দিনে ৫৬৮ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 27, জুন 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে তাপপ্রবাহে মানুষ পানিতে ভিজছে, তাপমাত্রা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ পাকিস্তানে তাপপ্রবাহে গত ছয় দিনে ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, প্রতিদিন তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে প্রায় ৩০ থেকে ৪০ জন মারা যাচ্ছে। গত মঙ্গলবার ১৪১ জনের মৃত্যু হয়।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, করাচির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হলেও, বাতাসে আদ্রতা বেড়ে যাওয়ায় ৪৯ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অনুভব হচ্ছে।

করাচির সিভিল হাসপাতালের জরুরি বিভাগ প্রধান ডাঃ ইমরান সারওয়ার শেখ বলেন, গত রোববার থেকে বুধবারের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ২৬৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন মারা গেছে। যারা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের মধ্যে বেশিভাগের বয়স ৬০- ৭০ বছরের মধ্যে। তবে এই তালিকায় ২০ থেকে ৪৫ বছর বয়সীরাও আছেন।

তিনি আরও বলেন, রোগীরা বেশিভাগ বমি, ডায়রিয়া এবং জ্বরে ভুগছেন। যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের মধ্যে বেশিভাগ মানুষ এই তাপদাহে বাসার বাইয়ে কাজের জন্য অবস্থান করছিলেন। এই অবস্থায় আমরা রোগীদের বলছি যেন তারা প্রচুর পানি পান করে এবং এই উচ্চ তাপমাত্রায় হালকা পোশাক পরে।

পাকিস্তানের বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন তাপপ্রবাহ হচ্ছে। এটি সারা বিশ্বে ঘটছে। ইউরোপেও ঘটছে। করাচির এই তীব্র তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

এদিকে পাকিস্তানের প্রতিবেশী দেশগুলোতেও সাম্প্রতিক সময়ে তীব্র গরম অনুভূত হচ্ছে। ভারতের রাজধানী দিল্লিও ‘অভূতপূর্ব’ তাপপ্রবাহ প্রত্যক্ষ করে চলেছে। গত মে মাস থেকে সেখানে প্রতিদিনের তাপমাত্রাই ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।

Tags: তাপদাহপাকিস্তানমৃত্যু
Previous Post

প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে যা জানা যাচ্ছে

Next Post

‘কল্কি ২৮৯৮ এডি’: হলে পটকা ফুটাচ্ছে ভক্তরা, বাইরে যানজট

Next Post
বছরব্যাপী পটকা ফুটানোর উৎসব, ভক্তরা আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কল্কি ২৮৯৮ এডি’: হলে পটকা ফুটাচ্ছে ভক্তরা, বাইরে যানজট

বলে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ, গ্রেপ্তার সেনাপ্রধান. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ, গ্রেপ্তার হলেন সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT