চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:10 পূর্বাহ্ন 20, নভেম্বর 2023
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশে উদীচী’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নৃত্য পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি’ -এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ কমিউনিটির সর্বস্তরের মানুষকে নিয়ে উদযাপন করলো উদীচীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উদীচী কানাডা’র ২৫তম বর্ষপূর্তি।

১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী-সংগ্রামী, কৃষক নেতা সত্যেন সেন, সাহিত্যিক, সাংবাদিক, প্রাবন্ধিক রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সারসহ একঝাঁক প্রগতিশীল বুদ্ধিজীবী ও তরুণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একটি শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। সেই উদ্দেশ্যেই দীর্ঘ ৫৫ বছর ধরে লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে উদীচী। এরই ধারাবাহিকতায় ২৫ বছর আগে কানাডায় গঠন করা হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ।

টরোন্টোর হোপ ইউনাইটেড চার্চে সন্ধ্যা ৬টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে অন্টারিওর প্রাদেশিক সংসদ সদস্য ডলি বেগম শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বাঙালি সংস্কৃতি বিকাশে উদীচী কানাডার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় বিদ্যুৎ রঞ্জন দে, আজিজুল মালিক ও নুরুল আলম লালকে তাদের সাংস্কৃতিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতিস্বরূপ। তাদেরকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান বীর মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা ও উদীচীর অন্যতম উপদেষ্টা আলেয়া শরাফী।

নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি উৎসাহিত করার জন্য উদীচী গত মাসে শিশু-কিশোরদের নিয়ে নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, চিত্রাঙ্কন ও তবলা প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে ক্রেস্টও সনদপত্র তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় শিশু-কিশোরদের আঁকা ছবি দিয়ে তৈরী ২০২৪ সনের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন উদীচীর অন্যতম উপদেষ্টা বিদ্যুৎ রঞ্জন দে। এছাড়া উদীচী কানাডা সংসদের ওয়েবসাইট উদ্বোধন করেন কানাডা উদীচীর প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুল মালিক ও স্বপন বিশ্বাস।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে নৃত্য পরিচালনা করেন নৃত্যশিল্পী বিপ্লব কর, গানের অংশটি পরিচালনা করেন ডঃ মমতাজ মমতা এবং কবিতার অংশটি পরিচালনা করেন শিউলি জাহান।

অনুষ্ঠানের শেষ পর্বে উদীচী শিল্পীরা সমবেত সংগীত, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। এ পর্বের নৃত্য পরিচালনায় ছিলেন সীমা বড়ুয়া। উদীচী শিল্পীরা কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’ গানটি করেন। সবশেষে সংগঠনের সভাপতি সুভাষ দাশ ও সাধারণ সম্পাদক মিনারা বেগম উপস্থিত সকল দর্শক শ্রোতা, কলাকুশলী, উদীচীকর্মী ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Previous Post

কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের কম্বল ও চিকিৎসা সেবা প্রদান

Next Post

বিয়ে করলেন সংগীতশিল্পী লিজা

Next Post
বিয়ের অনুষ্ঠানে লিজা ও তার স্বামী হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে করলেন সংগীতশিল্পী লিজা

বিএনপির নেতাকর্মীরা হরতালের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে হরতালে টায়ার জ্বালিয়ে বিএনপির মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT