চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমালিয়ায় উগান্ডার ৫৪ সেনা শান্তিরক্ষী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 04, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সোমালিয়ায় শান্তিরক্ষী বাহিনী নিরাপত্তা রক্ষায় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছে। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আল শাবাব ওই সেনাঘাঁটিতে হামলা চালায়।

শনিবার ৩ জুন এক বিবৃতিতে উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনার পর উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস- ইউপিডিএফ আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

আল-শাবাবের দাবি, তারা ২৬ মে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ১৩৭ জন সেনা সদস্যকে হত্যা করেছে। পশ্চিমা সমর্থিত সোমালিয়া সরকারকে উৎখাত করতে ২০০৬ সাল থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে আল শাবাব। তারা সেখানে নিজেদের মতাদর্শ বাস্তবায়ন করতে চায়।

২০২২ সাল থেকে আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার ফেডারেল সরকারকে সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে এটিএমআইএস-এর ২২ হাজার সেনা সদস্য।

Tags: উগান্ডাসোমালিয়া
Previous Post

পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হলো রণবীর-আলিয়া কন্যা

Next Post

‘নির্বাচনকালীন সরকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

Next Post
জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, বাংলাদেশের রাজনৈতিক নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নির্বাচনকালীন সরকার বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী’

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকায় শতবর্ষী পুকুর সংরক্ষণে হাইকোর্টে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT