চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 অপরাহ্ন 22, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতে একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে একদিনে পৃথক পৃথক সীমান্ত এলাকা থেকে ৫৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে চলে আসার সময় তাদের গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ্য না আনলেও আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় ভারতের কাজের সন্ধানে এসেছিলেন।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার (২১ অক্টোবর) গভীর রাতে মুর্শিদাবাদের রানিতলা থানার নশিপুর পঞ্চায়েতের পরসাহেবনগর মাঠে অভিযান চালায় রানিতলা থানা।

রানিতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ খুরশিদ আলম জানায়, ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ওই এলাকা থেকে একে একে আটক করা হয় মোট ৪১ জন বাংলাদেশি নাগরিককে। তারা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। দক্ষিণ ভারতে কাজের জন্য গত কয়েক মাস আগে ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলেন। সোমবার ফের তারা বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণের বিভিন্ন রাজ্য থেকে কলকাতার শিয়ালদা স্টেশনে এসে পৌঁছান। এরপর লোকাল ট্রেনে করে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা পৌঁছে সীমান্ত সংলগ্ন এলাকায় জোড় হয়েছিলেন।

গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে এসে পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত সবাইকে এদিন আদালতে তোলা হয়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পাঁচ দিনের রিমান্ড চাইলে বিচারক তা মঞ্জুর করেন।

এছাড়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় ভোমরা ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন সরুপনগর এলাকায় একই দিনে গ্রেপ্তার করা হয়েছে ১৩ জন বাংলাদেশি নাগরিককে। বিএসএফের অভিযোগ সোমবার ভোর রাতে বিথারী তাড়ালী ও কৈজুরী বিওপি এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল। এসময় বিএসএফের ১৪৩ নম্বর এবং ১০২ সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটক করে।

আটকদের মধ্যে ৭জন শিশু, ৪জন নারী এবং ২জন পুরুষ। গ্রেপ্তারকৃত প্রত্যেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। আজ তাদের বসিরহাট আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Tags: গ্রেপ্তারভারত-বাংলাদেশভারতে বাংলাদেশী আটক
Previous Post

বঙ্গভবনে ঢুকতে গিয়ে দুইজন গুলিবিদ্ধ, আহত ১

Next Post

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক

Next Post
প্রধান বিচারপতি ও দুই উপদেষ্টার বৈঠকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে, খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে ওঠা হল না বাংলাদেশের, আফগানিস্তানের সঙ্গী শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT