চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্ছ্বাস-আনন্দে জাবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:30 অপরাহ্ন 12, জানুয়ারি 2024
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে শিক্ষার্থীরা ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্ছ্বাস-আনন্দের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি ৫৪ বছরে পদার্পণ করে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১২ জানুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম। পরে আনন্দ শোভাযাত্রা, রক্তের গ্রুপ নির্ণয়, বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রীতি ফুটবল ও হ্যান্ডবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও জহির রায়হান মিলনায়তনে চিত্র প্রদর্শনী এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে পিঠা মেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিষ্ঠার ৫৩ বছরের অগ্রযাত্রায় জাবির শিক্ষক-শিক্ষার্থীরা দেশ-বিদেশে শিক্ষা-গবেষণা, শিল্প-সাহিত্য, রাজনীতি এবং ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। আগামী দিনেও সকলের অংশগ্রহণ এবং সহযোগিতায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় হবে।

এসময়, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার আবু হাসান, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্য, প্রক্টর প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Previous Post

শাকিব খান সব সময় আমার সব ভালো কাজের সাথে থাকে: অপু বিশ্বাস

Next Post

বস্ত্রখাতে নিষেধাজ্ঞার কোনো লক্ষণ নেই: বস্ত্র ও পাটমন্ত্রী

Next Post
বস্ত্র ও পাটমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বস্ত্রখাতে নিষেধাজ্ঞার কোনো লক্ষণ নেই: বস্ত্র ও পাটমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT