চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১

সামসুজ্জোহা by সামসুজ্জোহা
10:35 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ঠাকুরগাঁওয়ের তেলুয়া বাজারের প্রবেশদ্বার, গাছ ও রাস্তা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁওয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলাম নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে পুলিশের হাতে আটক ছেলেটির পরিবারের দাবি সে মানসিক প্রতিবন্ধী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের ফজর আলীর মেয়ে ফারিয়ার মরদেহ ভুট্টাখেত থেকে উদ্ধার করা হয়।

ফজরের প্রতিবেশী আব্দুস সালামের স্ত্রী রওশন আরা বেগম জানান, বাড়ির কাছে তিনি গরুর খাবারের জন্য তার ভুট্টাখেতে যান। ভুট্টার চারা গাছ তুলতে গিয়ে শিশু মেয়েটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন তিনি। দেখে চিৎকার করলে মেয়েটির মা সেখানে ছুটে যান। পরিবারের সদস্যরা মনে করছিল ফারিয়া বেঁচে আছে। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক মেয়েটিকে দেখে মৃত ঘোষণা করেন।

ফারিয়ার বড় বোন ফারজানা বেগম জানায়, সোমবার বিকেলে তাদের এলাকার গিয়াসউদ্দীলের ছেলে শফিকুল তার হাত ধরে ভুট্টা ক্ষেত নিয়ে যাচ্ছিল। অপরদিকে পঞ্চম শ্রেণির এক ছাত্রী বলে শফিকুল তাকেও কুপ্রস্তাব দেয়।

স্থানীয়রা জানায়, ওই যুবককে দেখলে শিশু মেয়েরা ভয় পায়। এর আগেও সে এরকম ঘটনায় ঘটায়।

তবে আটক শফিকুল ইসলামের বাবা গিয়াসউদ্দীন ও মা সুফিয়া বেগমের দাবি তাদের ছেলে মানসিক বিকারগ্রস্ত। তাকে রাজধানী ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে। তাছাড়া সে প্রতিবন্ধী। শফিকুল এ কাজ করতে পারে না বলে দাবি পরিবারের।

ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার অধিকতর তদন্তের জন্য আটক ওই যুবককে জিজ্ঞাসা করা হচ্ছে।

Tags: ঠাকুরগাঁওধর্ষণহত্যা
Previous Post

ভারতীয় পররাষ্ট্র সচিব ঢাকায়

Next Post

অসুস্থতার মাঝেও ৬০০ সিঁড়ি ভেঙে মন্দিরে পূজা দিলেন সামান্থা

Next Post
সামান্থা অসুস্থতার মাঝেও মন্দিরে পূজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থতার মাঝেও ৬০০ সিঁড়ি ভেঙে মন্দিরে পূজা দিলেন সামান্থা

জ্যাকুলিনের সঙ্গে সুকেশের ছবি, ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতেই জ্যাকুলিনকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন সুকেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT