চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিলেন ধান কাটার ৫ শ্রমিক

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:43 অপরাহ্ন 13, মে 2026
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ধান কাটার শ্রমিকরা মহাসড়কে অচেতন অবস্থায় পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাশেই সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা ধানকাটা পাঁচ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৩ মে সকাল পৌনে ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার ঢাকা মোড় বাসস্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামের লতিফের ছেলে আকবর (৩০), আশরাফুলের ছেলে মো. শাকিব (১৯), আব্দুল খালেকের ছেলে হেলাল (২৫), জব্বারের ছেলে জাকির (৪৫) ও ইসরাইল হকের ছেলে মমিন (৩৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তারা টাঙ্গাইলের ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় পৌঁছালে ট্রাকচালক তাদের নামতে বলেন। তবে কোনো সাড়া না পেয়ে চালক ট্রাক থেকে নেমে তাদের সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান। পরে তাদের রাস্তার পাশে রেখে ট্রাকটি নিয়ে চালক রংপুরের উদ্দেশ্যে চলে যান।

সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফুলবাড়ী থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে সংজ্ঞাহীন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয়দের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা তাদের অচেতন করে ধানকাটা এই শ্রমিকদের টাকা-পয়সা ও মোবাইল নিয়ে পালিয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। জ্ঞান না ফেরা পর্যন্ত বিস্তারিত কিছুই জানানো সম্ভব হচ্ছে না।

Tags: ৫ শ্রমিকদিনাজপুর
Previous Post

ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

Next Post

গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষার রোডম্যাপ প্রণয়নে সুপারিশ

Next Post
বাংলাদেশে উচ্চশিক্ষা উন্নয়নে গবেষণা ও উদ্ভাবন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষার রোডম্যাপ প্রণয়নে সুপারিশ

রাজধানীতে ভারী বর্ষণে যানবাহন ও পথচারীরা পানিতে ভিজছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টি, চার বিভাগে ‘ভারি বর্ষণের’ পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT