চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বজ্রপাতে একদিনে ৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 পূর্বাহ্ন 07, মে 2024
in বাংলাদেশ
A A
আকাশে বজ্রপাতের ঝলক, ঝড়ের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ তাপদাহের পরে বৃষ্টিসহ ঝড়োবৃষ্টির সময় কাজ করতে গিয়ে বজ্রপাতে পৃথক দুই জেলায় দুই নারীসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় ঝড়োবৃষ্টির সময় গোপালগঞ্জ এবং শরীয়তপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (৭ মে) বাসস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গোপালগঞ্জে জেলায় পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথরগ্রাম ও কোটালীপাড়া উপজেলার আমতলীতে বজ্রপাতে ওই দুজনের মৃত্যু হয়।

মৃতরা হলেন ধান কাটা শ্রমিক সুকান্ত (৫২) ও কৃষক আলমগীর শেখ (৫৫)।

কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ইউনিয়নের পাথর গ্রামে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সময় ধান কাটা শ্রমিক সুকান্ত বজ্রপাতে মারা যান। সুকান্তের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায় বলে ওই ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। তিনি কয়েকদিন আগে ধান কাটতে বঠিয়াঘাটা থেকে পাথর গ্রামে আসেন।

আর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামে বজ্রপাত আলমগীর শেখ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের কাশেম আলী শেখের ছেলে।

এছাড়া শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়।

মৃত্যুরা হলেন- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (৩০), নীলফামারী জেলার জলডাঙা উপজেলার তেলিপাড়া এলাকার গুণগ্রামের তহিবুর হোসেন এর ছেলে আব্দুল হান্নান (২৭) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৫)।

Tags: কালবৈশাখী ঝড়বজ্রপাতে মৃত্যু
Previous Post

সুবীর নন্দী চলে যাওয়ার পাঁচ বছর

Next Post

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি দেখতে যেমন হল

Next Post
Pakistani cricket team in green jerseys during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিশ্বকাপ জার্সি দেখতে যেমন হল

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে জায়গা না পাওয়ায় মাথাব্যথা নেই ম্যাগার্কের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT