চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই শিক্ষার্থীকে অপহরণের সময় কিশোরগ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

সুমন রায় by সুমন রায়
5:27 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2022
in জনপদ, নরসিংদী
A A
অপহরণের সময় গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীর পলাশে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে এক ছাত্রীসহ দুই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন।

এর আগে, বুধবার বিকালে পলাশ থানার ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর দাখিল পরীক্ষার্থী সিফাত (১৭) ও তার বন্ধু ইতি আক্তার (১৬) কে অপহরণের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো- পলাশ থানার ইছাখালী (পূর্বপাড়া) এলাকার তামজিদ মিয়া (২১), জয়পুরা এলাকার মানিক মুখা (২১), নাঈম মৃধা (২১), খাসহাওলা এলাকার আফসার মিয়া (২১) ও শিবপুর থানার দক্ষিণ সাধারচর এলাকার তৈয়বুর করিম (১৮)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল আমিন জানান, দাখিল পরীক্ষা শেষে ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে বের হয়ে কথা বলছিলেন দুই শিক্ষার্থী সিফাত ও ইতি। এসময় কিশোর গ্যাং এর ৫ সদস্য দুই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় কথা বলে। এসময় তারা জোরপূর্বক দুই শিক্ষার্থীর আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫ হাজার টাকা দাবি করে এবং নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন ও বই ছিনিয়ে নেয়। পরে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে সিফাতকে মোটর সাইকেলে ও ইতি আক্তারকে বিভাটেকে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে থাকে। পলাশ থানাধীন সরকারচর মোড়ে গজারিয়া ইউনিয়ন বিট পুলিশের চেকপোস্টে পৌঁছলে দুই শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ ও পরীক্ষার্থীদের নিকট থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী সিফাতের পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার আসামীদের নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।

Tags: অপহরণকিশোর গ্যাং
Previous Post

পূজা উদযাপনে সঙ্গী হোক উবার

Next Post

জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

Next Post
নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় আহত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পার্টির নেতাকে কুপিয়ে পা বিচ্ছিন্ন

চ্যানেল আই অনলাইন এর হাছান মাহমুদ সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকজ সংস্কৃতিকে তুলে ধরছে চ্যানেল আই: হাছান মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT