চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবাশ্ম জ্বালানির ঝুঁকির তথ্য গোপন, ৫টি প্রধান তেল কোম্পানির বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অয়েল রিগ যা তেল উত্তোলনের জন্য ব্যবহৃত হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবাশ্ম জ্বালানির ঝুঁকির ভয়াবহতা সম্পর্কে সঠিক তথ্য না জানানোয়  বিশ্বের বৃহত্তম প্রধান পাঁচটি জ্বালানি তেল কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।  এই কোম্পানিগুলোর বিরুদ্ধে  জনসাধারণকে প্রতারিত করারও অভিযোগ আনা হয়েছে।

রোববার ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এসব অভিযোগে শুক্রবার বিশ্বের বৃহত্তম এই তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এক্সনমোবিল, শেল, শেভরন, কনোকোফিলিপস ও ব্রিটিশ পেট্টোলিয়ামের মতো কোম্পানির বিরুদ্ধে সান ফ্রান্সিসকোতে উচ্চ আদালতে দেওয়ানী মামলা করা হয়।

রাজ্যের ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউজম এক বিবৃতিতে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে বড় বড় এই তেলের কোম্পানিগুলো আমাদের কাছে মিথ্যা বলে আসছে। তারা জানতো, এই কোম্পানিগুলো যে জীবাশ্ম জ্বালানি তৈরি করে তা আমাদের গ্রহের জন্য কতটা বিপজ্জনক। অথচ তারা তা উপস্থাপন করেনি।  ‘ক্যালিফোর্নিয়ায় বড় দূষণকারী হিসেবে এদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

১৩৫ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, কোম্পানিগুলো কমপক্ষে ১৯৬০ সাল থেকে জানত জীবাশ্ম জ্বালানির ব্যবহার পৃথিবীর তাপমাত্রা বাড়াবে। কিন্তু তারা জনসাধারণের জন্য বিবৃতি ও বিপণনে এই হুমকিকে কম করে দেখিয়েছে। কোম্পানির বিজ্ঞানীরা ১৯৫০ এর দশকেই এসব তথ্য জানার পরও তা গোপন করে রাখেন।

তবে কোম্পানিগুলো বলছে, জীবাশ্ম জ্বালানির ঝুঁকি নিয়ে আলোচনার জন্য আদালত উপযুক্ত স্থান নয়। মামলায় অন্তর্ভুক্ত গ্রুপ আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হচ্ছে, আদালত নয়, জলবায়ু নীতি নিয়ে কংগ্রেসে আলোচনা করা উচিত। বৃহৎ সংস্থা শেলের মুখপাত্রও বলছেন, বৈশ্বিক উষ্ণতা নিয়ে আলোচনার সঠিক স্থান আদালত নয়।

Tags: ক্যালিফোর্নিয়া
Previous Post

ফাইনালে টসের পরেই বৃষ্টির হানা

Next Post

রাবি ছাত্রলীগের প্রচার মিছিলে কর্মীদের স্বল্প উপস্থিতিতে নেতাদের অসন্তোষ

Next Post
রাবি ছাত্রলীগের কর্মীরা স্বল্প উপস্থিতিতে প্রচার মিছিলে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবি ছাত্রলীগের প্রচার মিছিলে কর্মীদের স্বল্প উপস্থিতিতে নেতাদের অসন্তোষ

সিরাজের এক ওভারে চার উইকেট, শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা হতবাক. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ওভারে সিরাজের ৪ উইকেট, ৬ উইকেট নেই শ্রীলঙ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT