চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে মাদ্রাসার ৫ ছাত্রী হঠাৎ উধাও: পরিবার উদ্বিগ্ন

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
9:25 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
বাংলা ভাষায় লেখা প্রেমের চিঠি ও নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের কালাইয়ে মাদ্রাসার আবাসিক পাঁচ ছাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে তারা নিখোঁজ রয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবারগুলো। মাদরাসাটির পরিচালক ফিরোজ আলম কালাই থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ ছাত্রীরা সবাই জেলার কালাই উপজেলার চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদ্রাসার শিক্ষার্থী। তাদের সবার বয়স ১০-১২ বছরের মধ্যে।

থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকলমুয়া সহীহ সুন্নাহ বালিকা মাদ্রাসায় ১০০ ছাত্রী অধ্যয়নরত। এরমধ্যে ৫৫ ছাত্রী মাদ্রাসার আবাসিকে থাকে। প্রতিদিনের মতো ৫ সেপ্টেম্বর রাতে তারা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করার জন্য দরজা খুলে দেন আবাসিকের তত্ত্বাবধায়ক মঞ্জুয়ারা বিবি। এরপর মাদরাসার পরিচালক ফিরোজ হোসেনের মেয়েসহ পাঁচ ছাত্রী বাইরে গিয়ে আর ফেরেনি। মাদরাসা কর্তৃপক্ষ অন্য চার ছাত্রীর বাসায়ও খোঁজ নেন কিন্তু তাদের কাউকেই বাসায় পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছাত্রীদের খোঁজ মেলেনি।

নিখোঁজ ছাত্রীদের মধ্যে তিন ছাত্রীর ট্রাংক খুলে ভেতরে একটি করে চিরকুট ও একটা ডাইরি পাওয়া গেছে। তিনটি চিরকুটের লেখা প্রায় অভিন্ন। একজন লিখেছে, ‘প্রিয় মা-বাবা, তোমাদের কষ্ট হচ্ছে। আমরা তোমাদের কষ্ট দিতে চাই না। এ কারণে চলে যাচ্ছি। আমরা আবার ফিরে আসবো’। আর ডাইরির একটি পাতায় লিখা আছে আই লাভ তোমাকে নয়, আই লাভ বিটিএসকে, আই লাভ তোমাকে নয়, আই লাভ জিটিএসকে। অপর একটি পাতায় লেখা রয়েছে লিডার তেগোয়া, ডানছার জিমিনা, সিংগার সুজি, সং রাইটার জিনস, রাবার সালি, মাফিয়া কিং জেসিকা, মডেল মাইক, মেক্যন তানহা (ডাইরির অবিকল শব্দ ও বানান)। এই লেখাগুলো নিয়েও তৈরি হয়েছে ধুম্রজাল।

নিখোঁজ এক ছাত্রীর ভাই হৃদয় হাসান বলেন, আজ সকালে মাদ্রাসা থেকে ফোন করে আমার বোনকে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়। আমার বোনসহ যে পাঁচজন নিখোঁজ তারা আজকেই নিখোঁজ হয়েছে না আগেই হয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনজনের ট্রাংকে যে চিরকুট পাওয়া গেছে বলে জানানো হচ্ছে তাও মাদ্রাসা কর্তৃপক্ষই লেখে রেখেছে বলেও সন্দেহ হচ্ছে। আমরা আগে জানতাম না যে এ মাদরাসার কোন নিরাপত্তা নেই।

আরেক ছাত্রীর চাচাতো ভাই শামীম হোসেন বলেন, আমার চাচাতো বোনকে মাদ্রাসায় পড়তে পাঠানো হয়েছিলো। কিন্তু হঠাৎ করেই মাদ্রাসা থেকে জানানো হয় তার নিখোঁখের খবর। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।

এ বিষয়ে জানতে মাদ্রাসার পরিচালক ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে ছাত্রী নিখোঁজের কথা স্বীকার করে তিনি বলেন, আমার মেয়ে কামরুন্নাহার শিমু মাদ্রাসার প্রধান। আজ ভোর থেকে মাদ্রাসার আবাসিকের পাঁচ ছাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এরমধ্যে আমার এক মেয়েও রয়েছে। মাদ্রাসায় গিয়ে নিখোঁজ পাঁচ ছাত্রীর মধ্যে তিনজনের ট্রাংকে চিরকুট পেয়েছি। তিনটি চিরকুটের লেখা প্রায় অভিন্ন। একজন লিখেছে, ‘প্রিয় মা-বাবা, তোমাদের কষ্ট হচ্ছে। আমরা তোমাদের কষ্ট দিতে চাই না। এ কারণে চলে যাচ্ছি। আমরা আবার ফিরে আসবো।

তিনি আরও বলেন, পাঁচ ছাত্রী নিখোঁজের ঘটনায় কালাই থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে।

কালাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারির জানান, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Tags: কালাই থানা
Previous Post

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৮

Next Post

কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের আবু সাঈদের কবর জিয়ারত

Next Post
ছাত্রদল নেতৃবৃন্দের কবর জিয়ারত, শোক প্রকাশ ও দোয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের আবু সাঈদের কবর জিয়ারত

ইফাদ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনে সহায়তা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফাদ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তনে সহায়তা দেবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT