চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় দিনাজপুরে বিএনপির ৫ নেতা বহিষ্কার

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
5:22 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A
উপজেলা নির্বাচনে ভোটদান প্রক্রিয়া দেখাচ্ছে একটি ভোট বাক্স. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় দিনাজপুরে ৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। জেলার ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন। তাদেরকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে প্রাপ্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃতরা হলেন: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন (চেয়ারম্যান প্রার্থী), ঘোড়াঘাট উপজেলা যুবদলের যুব বিষয়ক সম্পাদক মো. সেলিম (ভাইস চেয়ারম্যান প্রার্থী), হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোসা. পারুল নাহার (মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী), বিরামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই (ভাইস চেয়ারম্যান প্রার্থী) ও বিরামপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. উম্মে কুলসুম বানু (মহিলা ভাইস চেয়ারম্যান)।

এবিষয়ে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জানিয়েছেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বর্তমান সরকারের অধীনে প্রহসনের কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত বিএনপির একটি চলমান আন্দোলন। কিন্তু যারা এই সিদ্ধান্তকে উপেক্ষা করেছে, তারা বিএনপির চলমান এই আন্দোলনের প্রতি কুঠারাঘাতের শামিল। তাই তারা দলের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে না। তাদের দিয়ে দল চলে না।

Tags: উপজেলা নির্বাচন ২০২৪
Previous Post

কেন বিচ্ছেদ হলো শ্রুতি-শান্তনুর?

Next Post

লেবু তুলতে বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও দুই সন্তানের মৃত্যু

Next Post
বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়া মা ও দুই শিশু মৃতদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবু তুলতে বৈদ্যুতিক তারে জড়িয়ে মা ও দুই সন্তানের মৃত্যু

শরণার্থী শিবিরে তাবু ও মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT