চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ৫ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:58 অপরাহ্ন 20, এপ্রিল 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের উন্নয়ন ও তাপপ্রবাহ কমানোর উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে ১০ দিনে ৫ লাখের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ শনিবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে যা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলছে। পরিস্থিতি বিবেচনায় সরকার দেশের ছাত্রসমাজের সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ ঘোষণা করেছে, সর্বসাধারণের জন্য হিট এলার্ট জারি করেছে এবং প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনা প্রদান করেছে।

বাংলার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও মানুষের প্রতিটি প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে দ্বিধাহীনভাবে, নি:শঙ্কচিত্তে, সর্বাগ্রে। জলবায়ু পরিবর্তনজনিত যেকোন সঙ্কট থেকে সমাধানের অন্যতম উপায় বৃক্ষরোপণ। প্রতিবছর নিয়মিতভাবে ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

পরিবেশ দিবস-২০২৪ কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা করেছে।

প্রয়োজনীয় নির্দেশনা:
১. চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে
২. কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করবে
৩. শুষ্ক মৌসুম বিধায় নিয়মিত গাছে পানি দিতে হবে
৪. রোপনকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে
৫. প্রতিটি উপজেলা ইউনিট এক হাজার এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিট পাঁচ শত বৃক্ষরোপণ করবে
৬. বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে
৭. বৃক্ষরোপণের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে

একইসাথে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হচ্ছে।

Tags: জলবায়ু পরিবর্তনবাংলাদেশ ছাত্রলীগ
Previous Post

খলনায়কদের কাছে পরাজয় নায়িকার!

Next Post

তীব্র তাপপ্রবাহে জনজীবন অচল, হিটস্ট্রোকে মৃত্যু

Next Post
অবসরপ্রাপ্ত ব্যক্তি গরমে ক্লান্ত, রিকশায় বিশ্রাম নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র তাপপ্রবাহে জনজীবন অচল, হিটস্ট্রোকে মৃত্যু

খুলনা বিভাগে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা বিভাগে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়ালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT