ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগ। তার প্রধান আইনজীবী বলেছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরো ১২০টির বেশি মামলা আছে, যা আইনের গতিতেই চলবে, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বিশেষ সুবিধা নিতে চান না।








