চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উড়োজাহাজ বিধ্বস্ত: ভারতের রাজ্য উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 28, জানুয়ারি 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান অজিত পাওয়ারকে বহনকারী একটি ছোট উড়োজাহাজ দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।

ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ (২৮ জানুয়ারি) বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে মুম্বাই থেকে বারামতীর উদ্দেশে যাত্রা করে উড়োজাহাজটি। প্রায় এক ঘণ্টার আকাশপথের যাত্রা শেষে বারামতী বিমানবন্দরে অবতরণের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন- মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান অজিত পাওয়ার, উড়োজাহাজের দুই পাইলট, এবং অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীসহ মোট পাঁচজন। উড়োজাহাজটির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ঘন ধোঁয়া বের হচ্ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

স্থানীয় সরকার নির্বাচনের আগে অজিত পাওয়ারের বারামতীতে একাধিক রাজনৈতিক জনসভায় অংশ নেওয়ার কথা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা আবহাওয়াজনিত কারণকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন এনসিপির একজন প্রভাবশালী নেতা। ২০২৩ সালে দলীয় বিভাজনের মাধ্যমে তিনি রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে মহারাষ্ট্র সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

Tags: অজিত পাওয়ারউড়োজাহাজ বিধ্বস্তমহারাষ্ট্র
Previous Post

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান

Next Post

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

Next Post

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্ধ হচ্ছে ৬টি আর্থিক প্রতিষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT